শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে খাল পুণঃখনন কাজের উদ্বোধন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে খাল পুণঃখনন কাজের উদ্বোধন
রবিবার ● ২১ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে খাল পুণঃখনন কাজের উদ্বোধন

---বিশ্বনাথ প্রতিনিধি ::(৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি.) সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় ২৩ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার আঙ্গুরা-সুড়িরখাল পুণঃখনন কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। খাল খনন করায় দক্ষিণ বিশ্বনাথের ২০ গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন। বিশেষ করে খাল খনন করার উপকার পাবেন এসব গ্রামের কৃষকেরা। সারা বছর খাল থেকে দেশীয় সু-স্বাদু মাছ মাছ পাওয়া যাচে ও কৃষিক্ষেতে ভাল ফলন হবে। উপকারভোগী গ্রামগুলো হচ্ছে বিশ্বনাথ সদর ইউনিয়নের রাজ মোহাম্মদপুর, হিমিদপুর, ইলিমপুর, সাধুগ্রাম, তাতিকোনা, মাওনপুর, ধর্মদা, পূর্ব শ্বাসরাম, কারিকোনা, দন্ডপানিপুর, পশ্চিম শ্বাসরাম, সরুয়ালা, ননকীপাড়া, ভোগশাইল, বেখারগাঁও, সেনারগাঁও, বৈদ্যকাপন, উজানমসলা, সুড়িরখাল, পশ্চিম মন্ডলকাপন।
আজ রবিবার দুপুরে আঙ্গুরা খাল সমবায় সমিতির উদ্যোগে পূর্ব মন্ডলকাপন ও সুরিরখাল বাইপাস সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, আমি এলাকাকে উন্নয়নের আলোয় আলোকিত করতে করবো। বিশ্বনাথকে একটি পরিকল্পিত নগরী গড়ে তুলতে চাই। আমি স্বপ্ন দেখি এলাকার উন্নয়নের। বিগত সরকারের ৫বছরের চেয়ে এই আসনে আমি দ্বিগুণ উন্নয়ন করেছি। একটি কুচক্রিমহল এসব উন্নয়ন কাজ দেখেও অপপ্রচার করছে, তাদের অন্ধ হয়ে গেছে।
আগামী নির্বাচনে মানুষ আমার কর্মের মূল্যায়ন করবে। আপনাদের ভালবাসা আর উন্নয়নের উপর ভরসা করে লাঙ্গল প্রতিক নিয়ে আগামী নির্বাচনেও মাঠে আসবো। মানুষ এলাকার দৃশ্যমান উন্নয়নের কথা বিবেচনা করলে ইনশাআল্লাহ আমাকে আবারো নির্বাচিত করে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি।। তিনি বলেন, জাতীয় পার্টির দেশে উন্নয়ন, শান্তি, ঐক্যের রাজনীতি ও নির্বাচনে বিশ্বাসী। আমরা নির্বাচনের মাঠে ছিলাম মাঠেই থাকবো। বিশ্বনাথের মানুষ মাগুরা কিংবা বগুড়ার কাউকে এমপি নির্বাচিত করতে চান না। বিশ্বনাথবাসি চায় বিশ্বনাথের মানুষ। যারা সিলেটি ভাষায় কথা বলবে সিলেটের মাটি ও ধুলোয় বড় হয়েছে এমন মানুষের আলাদা টানই থাকবে তার জন্মমাটির জন্য। ‘নিখোঁজ’ ইলিয়াস আলী ফিরে আসুন এটা আমরাও চাই। তিনি ফিরে আসবেন আমাদের দোয়ায়, ভোটে নয়। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করলে ইলিয়াস আলী ফিরে আসবেন এমন কথা দিয়ে মানুষকে ডোকা দেয়া ছাড়া আর কিছু নয়। আবেগ দিয়ে রাজনীতি হয়, উন্নয়ন হয় না।
আঙ্গুরা খাল সমবায় সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য সহল আল-রাজি চৌধুরী বলেন, সবার সহযোগিতায় আঙ্গুরা ও সুড়ির খাল পুণঃখনন কাজ সম্পন্ন হয়েছে, যা দৃশ্যমান। আগামী নির্বাচনেও লাঙ্গল প্রতিক নিয়ে সিলেট-২আসনে নির্বাচন করবেন ইয়াহইয়া চৌধুরী এহিয়া। পুণঃরায় ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে আগামী নির্বাচনে এমপি নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান ও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আহমদ মিয়া।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)