বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আটক ছিনতাইকারী নিহত
ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আটক ছিনতাইকারী নিহত
ময়মনসিংহ অফিস :: (১২ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.৪০মি.) ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার প্রধান আসামী আটক ছিনতাইকারী নাইম নিহত হয়েছে। নিহত নাঈমের (২২) লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। গত ২৩ জানুয়ারি ময়মনসিংহ নগরী থেকে আটক করা হয় নিহত ছিনতাইকারীকে।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ভোর রাতে নগরীর পাটগুদাম মোড় বালুরমাঠে এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কলেজ ছাত্র ইব্রাহিম খলিল হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে কোতোয়ালী মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালায়। শহরের বলাশপুর এলাকায় ছিনতাইাকারীচক্রের সদস্যরা এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল নিক্ষেপ ও পুলিশের ওপর গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারীচক্রের সদস্যরা পালিয়ে যায়। এসময় গুলিতে আহত নাইমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তাদের ছোড়া ককটেলে আহত হন দুই পুলিশ সদস্য।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গত ১৯ জানুয়ারি রাতে পাটগুদাম মোড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ময়মনসিংহের সরকারী আনন্দ মোহন কলেজের ছাত্র ইব্রাহীম খলিল নিহত হয়েছিলেন। এসময় হাতেনাতে আটক হয় সাদ্দাম নামে এক ছিনতাইকারী। পরে তার দেয়া তথ্যে এ ঘটনায় ২৩ জানুয়ারি ছিনতাইকারী নাঈমকে আটক করা হয়।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা