শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি :: (২১ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৭ মি.) পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার কাউন্সিল-২০১৮ আজ রাঙামাটি কাঠ ব্যাবসায়ী সমিতির হল রুমে দুপুরে অনুষ্ঠিত হয়।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদষ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বেগম নূর জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিঃ যুগ্ম সম্পাদক মো. সাদেকুর রহমান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব জামাল উদ্দিন, পার্বত্য বাঙালি ছাত্র রাঙামাটি জেলা শাখার সাবেক সভাপতি মো. সেলিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত কায়েস, রাঙামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান ও রাঙামাটি লংগদু উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।





রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ