শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » মোল্লাপুর লাসাইতলায় নিমাত্রা শাহ মাজারে ১৪৪ ধারা জারি
প্রথম পাতা » সকল বিভাগ » মোল্লাপুর লাসাইতলায় নিমাত্রা শাহ মাজারে ১৪৪ ধারা জারি
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোল্লাপুর লাসাইতলায় নিমাত্রা শাহ মাজারে ১৪৪ ধারা জারি

---সিলেট প্রতিনিধি :: (২৫ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.২৭মি.) সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সন্নিকটে মোল্লাপুরের লাসাইতলায় নিমাত্রা শাহ (রহ.) মাজারের বার্ষিক ওরস আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনার জেরে মাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। প্রশাসনের এ আদেশ জারির পর এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

জানা যায়, উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লাসাইতলায় (কদুগঞ্জ) হযরত নিমাত্রা শাহ (রহঃ) মাজারে প্রতিবছর শীত মৌসুমে দু’দিনব্যাপী বার্ষিক ওরসের নামে অসামাজিক কার্যকলাপসহ মদ, জোয়া ও নারীনৃত্য পরিচালনা করা হয়। এবারও মাজারের খাদেম সাহাব উদ্দিন ওরসের উদ্যোগ নিলে এলাকাবাসী বাঁধা দেন। তাতেও কাজ না হলে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে মাজারের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এ নিয়ে দু’পক্ষে উত্তেজনা দেখা দিলে ওরস বন্ধে মোল্লাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, স্থানীয় ইউপি সদস্য মো. আকবর হোসেনসহ লাসাইতলা গ্রামের ৬৪জন ব্যক্তি ও মাজারের প্রকৃত মালিকগণ গত ৭ জানুয়ারি ওরস বন্ধের জন্য সিলেটের জেলা প্রশাসক বরাবর পৃথকভাবে তিনটি স্মারকলিপি প্রদান করেন।

বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে লাসাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশেপাশের এলাকায় ওরসস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার (৬ফেব্রুয়ারী) বিকেলে ওই এলাকায় ওরস কিংবা যেকোন ধরণের অনুষ্ঠান (৬ ও ৭ ফেব্রুয়ারি) না করার জন্য বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী ফৌজধারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।

লিখিত এ আদেশ বিক্ষুব্ধ আব্দুল আজিজ কালা ও সাহাব উদ্দিন এ দু’পক্ষকে জানানো হয়েছে। প্রশাসনের এ আদেশ জারির পর থেকে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

এদিকে ওরস বন্ধ হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্য আকবর হোসেন সংবাদপত্র ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সী বলেন, একই স্থানে দু’পক্ষ অনুষ্ঠানের আয়োজন করায় মাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছি। তিনি বলেন, প্রশাসনের আদেশ দু’পক্ষ মেনে নেওয়ায় সেখানে উত্তেজনার পরিবর্তে শান্তি ফিরে এসেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)