শিরোনাম:
●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
রাঙামাটি, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : গাজীপুরে ফখরুল
প্রথম পাতা » গাজিপুর » জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : গাজীপুরে ফখরুল
বৃহস্পতিবার ● ১৫ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : গাজীপুরে ফখরুল

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা জনগণকে ভয় পায়। মানুষের গণতান্ত্রিক অধিকার সেগুলোকে সরকার গুরুত্ব দিচ্ছে না। এখন জনগণের ঐক্য প্রয়োজন, সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

গতকাল ১৪ মার্চ বুধবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল মাঝুখান এলাকায় পুলিশ হেফাজতে নিহত ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে এসে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে মিলনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যারাই গণতন্ত্রকে দেখতে চায়, তাদেরই আজ নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই আমরা বারবার বলে আসছি, এই সরকার যতোদিন থাকবে ততোদিন জনগণের কষ্ট হবে। এ সরকার দীর্ঘদিন ধরে মানবাধিকার বিরোধী কাজ করছে। নির্যাতন-নিপীড়ন করে সরকার বিরোধী দলকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে।

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক নয়, সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে ভয়াবহ একটি দুঃশাসন আমাদের বুকের ওপর চেপে বসেছে বিগত দশ বছর ধরে। এই দুঃশাসনকে যদি অপসারণ করতে না পারি, আমাদের যে অর্জিত গণতন্ত্র সে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যেই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে, এ দেশের মানুষ তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

দলের নেতা জাকির হোসেন মিলন শহীদ হয়েছে উল্লেখ করে বিএনপির মাহাসচিব বলেন, তার মতো আরও অনেক নেতাই নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছে। জাকির হোসেনের বাবা নেই। তার পরিবার অসহায় অবস্থায় আছে। তার স্ত্রী, দুই বাচ্চা, তার মা এক করুন অবস্থার মধ্যে বেঁচে আছে। এ রকম শত শত, হাজার হাজার পরিবার আছে বাংলাদেশে।

নিহত ছাত্র দল নেতা মিলনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মির্জা ফখরুল তার পরিবারকে এক লাখ টাকা অনুদান দেন। পরে তিনি নিহত মিলনের কবরে পুষ্প¯স্তক অর্পণ ও কবর জিয়ারত করে দোয়া





আর্কাইভ