শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপিডিএফ এর ডাকা অবরোধে প্রভাব পড়েনি রাঙামাটি জেলায়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউপিডিএফ এর ডাকা অবরোধে প্রভাব পড়েনি রাঙামাটি জেলায়
বুধবার ● ২১ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপিডিএফ এর ডাকা অবরোধে প্রভাব পড়েনি রাঙামাটি জেলায়

---ষ্টাফ রিপোর্টার :: (৭ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা দয়া সোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহণের প্রতিবাদে আজ ২১ মার্চ বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি রাঙামাটিতে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে।
বুধবার সকালে কিছু সময় নৌচলাচল বন্ধ থাকলেও দুপুরের দিকে সব উপজেলার সাথে নৌচলাচল স্বাভাবিক হয়। রাঙামাটি জেলার দশ উপজেলার মধ্যে নানিয়ারচর উপজেলায় অবরোধ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে। অন্যান্য সব উপজেলায় অবরোধের কারণে জনজীবনে কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। স্বাভাবিক ছিল জনজীবণ।
জেলা শহরে সকাল থেকে দূরপাল্লার যানবাহনসহ অভ্যন্তরীণ সবধরনের যানবাহন চলাচল, অফিস-আদালত, দোকানপাট, ব্যাংক বীমা সবকিছু স্বাভাবিক ছিল। জেলা শহর স্বাভাবিক এবং শহরের জনজীবনে কোন প্রভাব প্রভাব পড়েনি। তবে খাগড়াছড়ি জেলায় অবরোধ কর্মসূচি পালিত হয়েছে বলে আমাদের প্রতিনিধি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৭ মার্চ রবিবার সকাল সোয়া ৯টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকার গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় মুখোশধারী সস্ত্রাসীরা। এসময় গণতান্ত্রিক যুব ফোরাম ও পিসিপি’র দুই নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে যুব ফোরামের রাঙামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমা পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। মুখোশ পরা সন্ত্রাসীরা এসময় ছাত্রদের একটি মেসে আগুন ধরিয়ে দেয় এবং হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা দয়া সোনা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
দুই নেত্রীকে উদ্ধারের দাবীতে আজ বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় অবরোধ কর্মসূচি পালন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিন সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)