শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হওয়া সম্ভব ছিল না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হওয়া সম্ভব ছিল না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
শনিবার ● ২৪ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়নশীল দেশ হওয়া সম্ভব ছিল না : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০১মি.) বিএনপি ক্ষমতায় থাকলে আরো আগে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতো’- বিএনপি’র এসব কথা যথার্থ নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

আজ ২৪ মার্চ শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পৌরপার্কে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী শিশুশিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী মোজাম্মেল হক বলেন, জিয়াউর রহমান ছয় বছর এবং খালেদা জিয়া দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাদের সময় রাষ্ট্র কী উন্নয়ন করেছে তার হিসাব নিলেই বোঝা যাবে। তাদের কথার কোনো যথার্থতা আছে কি-না। ওই সময়ে দেশে কাংক্ষিত কোনো অগ্রগতি হয়নি। কাজেই তারা ক্ষমতায় থাকলে এটা হওয়া সম্ভব ছিলো না।

‘মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেবো সবার অন্তরে’ এই শ্লোগানকে সামনে রেখে কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর ও সাবেক কমান্ডার ডা. সাহাব উদ্দিন আহসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মুরাদ কবীর, বিআরডিপি চেয়ারম্যান সরকার মোশারফ হোসেন জয় ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ প্রমুখ।





আর্কাইভ