শনিবার ● ২৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক
মাটিরাঙ্গায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক
বিশেষ প্রতিনিধি :: (১০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৭মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ২৩ বর্ডার গার্ড ব্যাটালিন (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)‘র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক আজ ২৪শে মার্চ শনিবার দুপুরের দিকে যামিনীপাড়া জোনের আওতাধীন ফেনীছড়া বিওপি সংলগ্ন পিলার ২২৫৩/৪ আরবি এর কাছাকাছি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের ২৩ বিজিবি‘র আমন্ত্রণে ওই দ্বি-পাক্ষিক বৈঠকে বিজিবির পক্ষে ২৩ বিজিবি‘র অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হক ও বিএসএফ‘র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাজেশ কুমার সাহে।
বৈঠকে সীমান্ত পিলার মেরামত, দুস্কৃতিকারী কর্তৃক কাঁটা তারের বেড়া কাটা, অবৈধ অনুপ্রবেশ, আন্ত সীমানা সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় বলে বিজিবি সুত্রে জানা গেছে।
ঘন্টাব্যাপী কমান্ডার পর্যায়ের এ বৈঠকে ২৩ বিজিবি‘র উপ-অধিনায়ক মেজর মো. রফিকুল ইসলামসহ পাঁচ কোম্পানী কমান্ডার ও বিএসএফ‘র তিনজন স্টাফ অফিসার ও তিনজন কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের