শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার
মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার

---ঝালকাঠি প্রতিনিধি :: (১৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৬মি.) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ঝালকাঠিতে আজ ২৭ মার্চ মঙ্গলবার বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. হামিদুল হক এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন সমাজসেবার উপপরিচালক মো. রুহুল আমিন সেখ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর।

তথ্যপত্র উপস্থাপন করেন প্রবেশন অফিসার ও শহর সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক। পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, কোর্ট ইন্সপেক্টর একেএম সুলতান মাহমুদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান পলাশ, সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মো. ফারুক হোসেন, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক প্রদীপ ভক্ত, মুচি জনগোষ্ঠীর সাধারণ সম্পাদক জনি রবি দাস, বেদে সম্প্রদায়ের প্রতিনিধি সুমন সরদার প্রমুখ আলোচনায় অংশ নেন।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেয়া চলমান সেবা কার্যক্রম তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমানে সমাজসেবার মাধ্যমে ঝালকাঠি জেলায় মোট ২২৪ জনকে বিশেষ ভাতা কর্মসূচির আওতায় নেয়া হয়েছে। এর মাধ্যমে তারা মাসিক পাঁচশ টাকা হারে ভাতা পাচ্ছেন। এছাড়া শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের আওতায় নেয়া হয়েছে ১৭৫ জন শিক্ষার্থীকে। এরমধ্যে প্রাথমিক স্তরে ১১৩ জন তিনশ টাকা হারে, মাধ্যমিক স্তরে ৩৫ জন চারশ পঞ্চাশ টাকা হারে, উচ্চমাধ্যমিক স্তরে ১৫ জন ছয়শ টাকা হারে এবং উচ্চতর স্তরে ১২ জন এক হাজার টাকা হারে উপবৃত্তি পাচ্ছে। সেমিনারে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারে পাশাপাশি সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানানোসহ স্থানীয় পর্যায়ে ডাটাবেজ তৈরি, কারিগরী প্রশিক্ষণ ও বাস্তবায়নযোগ্য সময়োপযোগী কার্যক্রম গ্রহণে সুপারিশ গ্রহণ করা হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)