শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » ঢাকা » প্রথম পর্বের শুটিং শেষ হলো শিশুতোষ চলচ্চিত্র সত্যযুগের
প্রথম পাতা » ঢাকা » প্রথম পর্বের শুটিং শেষ হলো শিশুতোষ চলচ্চিত্র সত্যযুগের
মঙ্গলবার ● ২৭ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম পর্বের শুটিং শেষ হলো শিশুতোষ চলচ্চিত্র সত্যযুগের

---ষ্টাফ রিপোর্টার :: (১৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৯মি.) কিছু দিন আগেই শেষ হলো শিশুতোষ চলচ্চিত্র সত্যযুগের প্রথম পর্বের শুটিং। সিনিয়র শিল্পীদের কাজ দিয়ে শুরু হলো এই চলচ্চিত্রের কাজ। আশুলিয়ার কবিরপুর এলাকায় বাইদগাঁও গ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমার বিভিন্ন দৃশ্যের চিত্রায়ন হয়।

প্রথম পর্বের শুটিং এ ফারজানা ছবি,শিমুল খান,আবু তাহের(তারা ভাই,এস আই ফারুক, উজ্জ্বল কবির হিমু, সেলিম রেজাসহ আরো অনেকে প্রথম পর্বের শুটিং এ অংশগ্রহন করেন। সত্যযুগের চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন তপন আহমেদ।

সত্যযুগে চলচ্চিত্রে পর্যায়ক্রমে আরো সিনিয়রশিল্পী ও একজাক শিশু কিশোর এই অভিনয়ের কথা রয়েছে। বর্তমান সময়ের শিশুদের সামাজিক অবস্থান ও মানবিক বিকাশ উন্নয়নের বাস্তব চিত্র নিয়ে তিনি এই শিশুতোষ চলচ্চিত্রটি নির্মান করছেন।

গ্রামীন পরিবেশে বেড়ে উঠা এক শিশুর জীবন চিত্র এই সত্যযুগ। শিশু বয়সের চিন্তা ও আসক্তিটা হয় নির্মল সুন্দর সত্য একটি স্বপ্ন। তখন অনেক কিছুই করতে ইচ্ছে করে।

অনেক কিছু উৎসর্গ করে হলেও শিশু মনের ভাবনার প্রতিফলন ঘটাতে চায়, তার অনুরাগ, ইচ্ছের বহির্প্রকাশ করতে চায়। শিশু মনের সত্যাগ্রহী সেই সময়টাই সত্যযুগ বা গুলডেন এজ। শিশুদের উদ্দেশ্যে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র শিশুদের মধ্যে বোঝাপড়া,মনস্তত্ব,কল্পনা ও ইচ্ছেকে গুরুত্ব দিয়ে নির্মিত চলচ্চিত্রই শিশুতোষ চলচ্চিত্র।

সত্যযুগ চলচ্চিত্রের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করলেও তিনি দীর্ঘদিন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। নিজের লেখা কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে তিনি নিজেই এই চলচ্চিত্রের পরিচালনা করছেন। নির্মানাধীন শিশুতোষ চলচ্চিত্রের প্রযোজনা করছেন ইউ ইন মিডিয়া।

পরিচালক জানান,ঢাকাই সিনেমাতে শিশুতোষ চলচ্চিত্র উপেক্ষিত।শিশুতোষ চলচ্চিত্র নির্মান ও প্রদর্শনের ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি হতাশাজনক। দেশের ভবিষ্যৎ নাগরিক শিশুদের মন ও চরিত্র গঠন উপযোগী চলচ্চিত্র নির্মাণের জন্য আরো সুযোগ সুবিধা ও সরকারের পাশাপাশি বিভিন্ন মহলের এগিয়ে আসা প্রয়োজন। কিন্ত পরিতাপের বিষয় হলো আশানুরূপ ভাবে দেশে শিশুতোষ চলচ্চিত্র নির্মান হচ্ছে না। বর্তমানে তথ্য প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং বিশ্বায়নে পুরো পৃথিবী এখন হাতের মুঠোয় চলে আসায় স্বভাবতই উন্নত বিশ্বের তৈরি হাইটেক শিশুতোষ চলচ্চিত্র শিশুদের এবং অভিভাবকদের এখন আকর্ষন করছে।

শিশুতোষ চলচ্চিত্রের ভেতরে অনেক সময় লুকিয়ে থাকে সমাজের নানা ব্যবস্থার কথা। তাদের মনের ভেতরে ভাবনার একটা জায়গা সৃষ্টি করে নিতে পারে শিশুতোষ চলচ্চিত্র। দেশে শিশুতোষ চলচ্চিত্রের সংখ্যা এতই কম যে গুনতে গেলে হাতের আঙ্গুল বেশি হয়ে যায়।তাই কি কারনে নির্মাতাদের শিশুতোষ চলচ্চিত্র নির্মানে অনীহা তা খতিয়ে দেখা প্রয়োজন। দেশের বর্তমান চলচ্চিত্রের অবস্থা নাজুক হলেও তা এক সময় ঘুরে দাঁড়াবে বলে তার বিশ্বাস। মোট কথা বাংলাদেশের সিনেমা জগতে এখন পরিবর্তনের হাওয়া লেগেছে।

শিশুতোষ চলচ্চিত্রেও তার ছোঁয়া লাগবে এটাই কাম্য। শিশুদের নিয়ে গল্প ও ভাবনা নিয়ে নির্মাতারা শিশুতোষ চলচ্চিত্র নির্মানে এগিয়ে আসবেন বলে তিনি আশা করেন।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)