শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাথর উৎপাদন ১ লক্ষ মে. টন ছাড়িয়েছে মধ্যপাড়া খনি
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাথর উৎপাদন ১ লক্ষ মে. টন ছাড়িয়েছে মধ্যপাড়া খনি
মঙ্গলবার ● ৩ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাথর উৎপাদন ১ লক্ষ মে. টন ছাড়িয়েছে মধ্যপাড়া খনি

---পার্বতীপুর প্রতিনিধি :: (২০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৬মি.) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর ব্যবস্থাপনায় মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। গত মার্চ মাসে জিটিসি কর্তৃক খনি থেকে পাথর উৎপাদন ১ লক্ষ মেট্রিক টন ছাড়িয়েছে।

খনি সুত্রে জানা গেছে, মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি খনির নতুন স্টোপ নির্মান এবং উন্নয়নে অত্যাধুনিক ও বিশ্বমানের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ স্থাপন করে খনি থেকে পাথর উৎপাদন বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই ফলশ্রুতিতে পাথর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাথর খনি থেকে মাসিক ১ লক্ষ ২০ হাজার টন পাথর উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে জিটিসি’র ব্যবস্থাপনায় বিদেশী এবং দেশী খনি প্রকৌশলী এবং তাদের প্রশিক্ষিত খনি শ্রমিকরা তিন শিফটে দিনে ও রাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে জিটিসি’র মাসিক পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হতে চলেছে। চলতি বছরের গত মার্চ মাসে (সাপ্তাহিক ও সরকারী ছুটি ব্যাতীত) জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনি থেকে তিন শিফটে পাথর উৎপাদন ১ লক্ষ টন ছাড়িয়ে গেছে।

খনির জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর জেনারেল (জিএম) জাবেদ সিদ্দিকি জানান, জিটিসি পাথর খনির উন্নয়নে এবং ভু-গর্ভে নতুন স্টোপ (শিলা উৎপাদন ইউনিট) নির্মানে দক্ষতা এবং সফলতার স্বাক্ষর রেখেছেন। তাদের ব্যব¯া’পনায় খনি থেকে পাথর উত্তোলন বৃদ্ধি পাচ্ছে এবং মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রায় জিটিসি সফল হবেন বলে তারা মনে করছেন। এতে করে খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) পাথর বিক্রি করে লাভের মুখ দেখবে এবং অচিরেই খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হবে বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য যে, গত ২৩ মার্চ মধ্যপাড়া পাথর খনি থেকে মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উৎপাদনের লক্ষ্যমাত্রায় জিটিসি কর্তৃক নির্মিত ৯ নং স্টোপ হতে পাথর উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)