শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » অন্ধ মেয়ে ‘ময়নার ইতিকথা’ নিয়ে বাবু সিদ্দিকী
প্রথম পাতা » প্রধান সংবাদ » অন্ধ মেয়ে ‘ময়নার ইতিকথা’ নিয়ে বাবু সিদ্দিকী
মঙ্গলবার ● ২৪ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্ধ মেয়ে ‘ময়নার ইতিকথা’ নিয়ে বাবু সিদ্দিকী

---নজরুল ইসলাম তোফা :: অন্ধ মেয়ে “ময়না”। ময়না কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, বর্তমানের এমন আলোচিত এবং নবাগত মিষ্টি নায়িকা সানাই তার নাম। তিনি দেখতে অনেকটাই সুন্দরী! কিন্তু জীবন যাপনে বলা যায় খুবই সহজ-সরল একজন মেয়ে।এই সহজ কিংবা সরলতাকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যক্তির লালসার জিহ্বা প্রদর্শিত হয় এমন এ সুন্দরী অন্ধ নায়িকা ময়না দিকে। সুতরাং অন্ধত্বকে দুর্বলতা মনে করেই যেন বিভিন্ন ফন্দি আঁটে সুযোগ সন্ধানীরা। এমনই এক নারী কেন্দ্রিক গল্পের করুন ক্লাইমেকস্ ‘ময়নার ইতিকথা’। চমৎকার গানে এবং নাচের সমন্বয়ে ‘ময়নার ইতিকথা’ গত ১১ এপ্রিলের সকাল থেকেই গাজীপুরে ১ম কাজের শুটিং সম্পন্ন হয়েছে। আবারও খুুুব শীঘ্রই বলা যায়, এ সিনেমার বাদ বাঁঁকি কাজের দ্বিতীয় লটের শুটিং শুরু হবে।

শুটিং লটের পরিকল্পনাকারি সুদক্ষ তরুণ চলচ্চিত্র পরিচালক “বাবু সিদ্দিকী” বলেছেন, যদিও আমরা ময়নার ইতিকথা সিনেমাটা নিয়ে আগাম কিছু তথ্য কখনোই দর্শকদের জানাতে চাই নি। কারণ ছবিতে যা আছে সেটা সিনেমা হলে গেলেই জানবে অথবা
দেখতে পাবে। ছবির গল্প বা প্লট এগুলো আগে বলা সিনেমার জন্যই খুব একটা স্বাস্থ্যকর না। যাই হোক, যেহেতু এই সব নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের স্পেকুলেশন দেখতে পাওয়া যায় নানা ধরনের পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায়, সে কারনে আজ এই সিনেমার দু’একটি কথা দর্শকের কাছে পরিষ্কার করেএ জানাতে চাই। ১ম সিনেমা হলেও বলতে চাই যে, কাজটি খুব ভালোই হবে, আশাবাদী আমি, এই সিনেমাটি দর্শকদের অবশ্যই দেখতে ভালো লাগবে এবং মজা পাবে।
নারীকেন্দ্রিক এমন এই ছবিতে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত হয়ে আছেন অভিনেত্রী “সানাই”। নজরুল ইসলাম তোফাকে তিনি বলেছেন, ১১ তারিখ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত টানা শুটিং করেছেন গাজীপুরে। একেবারেই বলা যায় যে, এমন কাজের এই শুটিং স্পট নিভৃত গ্রাম্য পরিবেশের মাঝে। খুব শিগগির দ্বিতীয় লটের দৃশ্য ধারণ করতে যাবেন। একটু তার অতীত স্মৃতি চারণ করেই বলেছেন, এ ছবির একটি শটের জন্য তাঁকে যেন, দীর্ঘ ৫ ঘণ্টার মতো নোংরা পানিতে ভিজেই কাজ করতে হয়েছে। সানাই আরও বলেছেন, এত শ্রম আর অনেক কষ্টের পরও পুরো টিমের সহাযোগিতা পেয়ে প্রথম ধাপের শুটিং খুবই ভালোভাবে সমাপ্ত করেছেন।

‘ময়নার ইতিকথা’ সিনেমায় আরো প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করছেন সংশোধন খ্যাত “রাসেল মিয়া”, সুপার হিরো সাখওয়াত সাগর, ইরা সিকদার, মাহমুদ হাসান ও শান প্রমুখ। এ চলচ্চিত্রটি কাহিনী এবং পরিচালক বাবু সিদ্দিকী। সংলাপ,চিত্রনাট্য ও গীত রচনায় আহমেদ ইউসুফ সাবের। লাইফ গোল্ড মিডিয়ার ব্যানারেই এই চলচ্চিত্র নির্মাণ হচ্ছে বলেই জানালেন এবং তার কর্নধার আজিম খান।

আবারও বাবু সিদ্দিকী জানালেন, ‘ময়নার ইতিকথা’ সকল শ্রেনীর মানুষের ভালো লাগবে। এটি মাটি ও মানুষের হৃদয়ের গল্প। তিনি প্রতিনিয়তই চলচ্চিত্রের মাধ্যমে সমাজ সেবা মুলক কার্যক্রমেই ব্যস্ত থাকতে চান। ময়নার ইতিকথার মাধ্যমে দেশ এবং সমাজের মাদক এবং যৌতুক নিরাময়ে বেশ ভূমিকাও রাখবে বলে মনে করেন। মাদক ও যৌতুকের বিরুদ্ধে এমন সিনেমায় অবশ্যই জনসচেতনতা গড়ে উঠবে।

লেখক: নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)