মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকারি বাধার মুখে চাকমা চলচ্চিত্র ‘মর থেঙ্গারি’ ?
সরকারি বাধার মুখে চাকমা চলচ্চিত্র ‘মর থেঙ্গারি’ ?
অনলাইন ডেক্স :: বাংলাদেশে চাকমা ভাষায় তৈরি প্রথম চলচ্চিত্রের পরিচালক অভিযোগ করছেন যে চলচ্চিত্রটি অবাণিজ্যিকভাবে প্রদর্শন করতে গিয়ে তিনি সরকারী বাধার মুখে পড়েছেন। ছবিটিকে সেন্সর বোর্ডের ছাড়পত্র দেবার বিষয়টি ছয়মাস ধরে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন।
চলচ্চিত্রটিতে সেনাবাহিনী সংশ্লিষ্ট কিছু বিষয়বস্তু নিয়ে আপত্তি তোলা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন।
তবে বাংলাদেশ সেন্সর বোর্ডের কর্মকর্তারা বলছেন, অং রাখাইন নামের ওই পরিচালক তার ‘মর থেঙ্গারি’ বা ‘আমার বাইসাইকেল’ শিরোনামের চলচ্চিত্রটি কোনোরকম অনুমতি ছাড়াই বাংলাদেশে প্রদর্শন করেছেন বলে অভিযোগ আছে এবং এ নিয়ে তদন্ত হবার কারণেই ছবিটিকে সেন্সরের জন্য সূচী ভুক্ত করতে দেরী হয়েছে।

অং রাখাইন বাংলাদেশের একটি সংখ্যালঘু রাখাইন গোষ্ঠীর সদস্য। ‘মর থেঙ্গারি’ বা ‘আমার বাইসাইকেল’ নামের এই চাকমা ভাষার চলচ্চিত্রটি নিয়ে তিনি কাজ করছেন গত দশ বছর ধরে।
এক পর্যায়ে ২০১২ সালে তিনি ছবির শুটিং শুরু করেন এবং ২০১৪ সালের ডিসেম্বরে ঢাকার একটি চলচ্চিত্র উৎসবে প্রথমবারের এটি প্রদর্শন করেন।
পরবর্তীতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ফিল্ম ক্লাবগুলোতে ঘরোয়া ভাবে ছবিটি প্রদর্শন করছিলেন তিনি। সূত্র : বিবিসি বাংলা অনলাইন ।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত