মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ১৮৫ পিস ইয়াবাসহ আটক-৩
লামায় ১৮৫ পিস ইয়াবাসহ আটক-৩
লামা প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.১৯মি.) বান্দরবানের লামায় পুলিশ ক্রেতা সেজে ফাঁদ পেতে ১৮৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় লামা বাজারের ছোট নুনারবিল মারমা পাড়ার সামনের রুপন দাশের পান দোকান ও স্বপন বাবুর চায়ের দোকান হতে এই ইয়াবা আটক করা হয়। আটককৃতরা হল : রুপন দাশ (৩৫), মো. আইয়ুব (২৮) ও মো. ফরিদ (২৪)।
সরজমিনে গিয়ে জানা যায়, পুলিশ সদস্য ক্রেতা সেজে ইয়াবা ক্রয় করতে আসে। পাইকারী ইয়াবা বিক্রেতা মো. আইয়ুব ও মো. ফরিদ লামা বাজারের ছোট নুনার বিল মারমা পাড়ার সামনে স্বপন বাবুর চায়ের দোকানে ইয়াবা হস্তান্তর করতে আসলে আগে থকে উৎপেতে থাকা লামা থানা পুলিশের চৌকস অফিসার কৃষ্ণ কুমার দাশ সঙ্গীয় পুলিশ সদস্যরা ১৭৭ পিস ইয়াবাসহ তাদের আটক করে। এসময় পাশের রুপন দাশের পান দোকানে তল্লাশী চালিয়ে আরো ৮ পিস ইয়াবা আটক করে। এছাড়া ইয়াবা সেবনের উপকরণ পয়েল পেপার, ৩ পুরিন্দা গাঁজা ও রুপন দাশের দোকানে পিছন থেকে পাচারের জন্য রাখা ১টি ময়না পাখি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা আমাদের প্রতিনিধিকে বলেন, আটক ৩ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। লামাকে মাদক মুক্ত করতে পরিকল্পনা নিয়ে কাজ করছে লামা থানা পুলিশ।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা