শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের মারামারিতে আহত-২
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে দু’পক্ষের মারামারিতে আহত-২
সোমবার ● ২১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দু’পক্ষের মারামারিতে আহত-২

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩৩মি.) সিলেটের বিশ্বনাথে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দুই জন আহত হয়েছেন। রবিবার (২০মে) সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের জাগিরআলা গ্রামের মৃত ছালিম উল্লাহর পুত্র আজির উদ্দিন ও মৃত মজমিল আলীর পুত্র সিরাজ আলী গংদের মধ্যে এঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আজির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান (২৫) ও প্রতিপক্ষের সিরাজ আলী (৫৫)। আহতদেরকে গুরুত্বর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ করেছেন আজির উদ্দিন।
জানা গেছে, সিরাজ আলী ও তার প্রতিবেশী মৃত জমির উল্লাহর পুত্র আপ্তর আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে আজির উদ্দিনের। এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষে একাধিক মামলাও দায়ের করা হয়। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় আজির উদ্দিন ও তারপুত্রদের সাথে নিয়ে গ্রামের পার্শ্ববর্তি হাওরে চাষাবাদ করতে যান। এসময় জমির আইল কাটা নিয়ে আজির উদ্দিনের সাথে সিরাজ আলী গংদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় আজির উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ও প্রতিপক্ষের সিরাজ আলী গুরুত্বর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজির উদ্দিন বলেন, আজ (রবিবার) সকালে আমি আমার পুত্রদের নিয়ে জমিতে চাষাবাদ করতে গেলে সিরাজ আলী গংরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার ছেলে গুরুত্বর আহত হয়েছে। এসময় আমাদের প্রাণ রক্ষার্থে আমরা দৌড়ে পার্শ্ববর্তি রাজাপুর গ্রামের মসজিদে গিয়ে আশ্রয় নেই। কিন্ত সেখানে গিয়েও তারা মসজিদে হামলার চেষ্টা করে। একপর্যায়ে রাজাপুর গ্রামবাসী আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা ব্যর্থ হয়ে আমার বাড়ির বসতঘরে হামলা চালায় এবং আসবাবপত্র ভাংচুর করে নগদ ৩৫হাজার টাকা ও ২ভরি স্বর্ণালংকার’সহ জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়। সিরাজ আলী পক্ষের বুলবুল, আব্দুল্লাহ, শামিম, সুজন ও লিমনের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন লোক এই হামলা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, আজির উদ্দিনের অভিযোগগুলো মিথ্যা দাবি করে সিরাজ আলী পক্ষের ইলিয়াস আলী ও আপ্তর আলী বলেন, আজ (রোববার) সকালে আজির উদ্দিন তার পুত্রদের সাথে নিয়ে জমির আইল কাটতে গেলে আমরা বাঁধা প্রদান করি। এসময় তারা হামলা চালিয়ে সিরাজ আলীকে গুরুত্বর আহত করে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। এখনও থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)