শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে নৌকার পক্ষে ভোটের মাঠে নতুন প্রজন্ম
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে নৌকার পক্ষে ভোটের মাঠে নতুন প্রজন্ম
রবিবার ● ৩ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে নৌকার পক্ষে ভোটের মাঠে নতুন প্রজন্ম

---রাজশাহী প্রতিনিধি :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২২মি.) :: অবহেলিত রাজশাহী অঞ্চলের মানুষের দাবি পূরণে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়েছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। শনিবার গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণাসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ভোটারদের কাছে এ অনুরোধ জানান।

শনিবার নগরের ২৪ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ভোটারদের প্রতি এই অনুরোধ জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন জ্যেষ্ঠ কন্যা অর্ণা জামান। মহানগর ছাত্রলীগের উদ্যোগে এ লিফলেট বিতরণের আয়োজন করা হয়। লিফলেটে খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহীর উন্নয়নের চিত্র এবং আগামী দিনে সমৃদ্ধশালী একটি আধুনিক ও দৃষ্টিনন্দন রাজশাহী শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
ছাত্রলীগ নেতৃবৃন্দ নগরের বিভিন্ন এলাকায় প্রতিদিন ভোটারদের কাছে গিয়ে এ লিফলেট তুলে দিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলে প্রতি অনুরোধ জানাচ্ছেন। এতে আশ্বস্ত হয়ে আগামী নির্বাচনে খায়রুজ্জামান লিটনকে মেয়র বানানোর প্রত্যায় ব্যক্ত করছেন ভোটাররাও। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে সারা ফেলেছে ছাত্রলীগ নেতারা। নৌকার পক্ষে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন তারা।

অর্ণা জামান বলেন, তার পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে ভাবেন। এ অঞ্চলের উন্নয়নে তার মহাপরিকল্পনা রয়েছে। তিনি মেয়র থাকাকালে সমৃদ্ধশালী একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শহর গড়ে তোলার কাজ করেছেন। তা আপনারা দেখেছেন। কিন্তু গত পাঁচ বছরে সেই অগ্রগতি থেকে রাজশাহী পিছিয়ে পড়েছে। তাই রাজশাহীকে বদলে দিয়ে এগিয়ে নিয়ে যেতে আরেকবার নৌকা প্রতীকে ভোট দিয়ে তার পিতাকে মেয়র নির্বাচিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান অর্ণা জামান।

এদিকে, আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার থেকে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালান তারা।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য রাসিক নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে রাবি ছাত্রলীগ নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন। শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৩০ নং ওয়ার্ডের বুধপাড়া মোড়, নজিরের মোড়, মামুনের মোড় ও বুলুর মোড়ে প্রচার-প্রচারনা করা হয়। নেতাকর্মীরা এসব এলাকার সর্বসাধারণের কাছে নৌকামার্কার লিফলেট বিতরণ করেন। এসময় রাজশাহী মহানগরীতে লিটনের উন্নয়ন চিত্র তুলে ধরে জনসাধারণের কাছে নেতাকর্মীরা নৌকা মার্কায় ভোট চেয়েছেন।

জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আসন্ন লিটন ভাইকে রাজশাহীর নগর পিতা হিসেবে জয়ী করতে রাবি ছাত্রলীগ বদ্ধ পরিকর। এর জন্য আমরা ৩০ জুলাই পর্যন্ত নৌকা মার্কার পক্ষে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকাকে গুরুত্ব দিয়ে রাজশাহী নগরীতে প্রচারণা চালিয়ে যাবো। এসব এলাকা থেকে লিটন ভাই যেন সর্বোচ্চ ভোট পান তার জন্য আমরা কাজ করবো।

তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের কাছে প্রচারণা করতে গিয়ে আমরা দেখেছি মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে। তারা আগের ভুল করতে চায় না। এবার তারা লিটন ভাইকে মেয়র নির্বাচিত করে রাজশাহীর জন্য তার মহা উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন দেখতে প্রতিজ্ঞাবদ্ধ। এবার রাজশাহীতে নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হবে।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, মো. মিজানুর রহমান, রুহুল আমীন, যুগ্ম- সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবরুল জামিল সুষ্ময়, মেহেদী হাসান মিশু, সরূপ সাহা সুপ্ত, ইমতিয়াজ আহমেদ প্রমূখ।

গত মঙ্গলবার নির্বাচন কমিশন আগামী ৩০ জুলাই রাজশাহীসহ তিন সিটি করপোরেশন নির্বাচন দিন নির্ধারণ করেন। সে অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে আগামী ১৩ জুন। ২৪ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই পর্যন্ত।

তফসিল ঘোষনার কয়েক মাস আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মহানগরের সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়। গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরকালে মাদ্রাসা মাঠের জনসভায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিটনকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এর পর থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভোটের মাঠে নেমে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নৌকার পক্ষে নগরজুড়ে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। প্রতিনিদিন আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে। লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন তথা খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন এবং আগামী দিনে রাজশাহীকে সামনের দিকে এগিয়ে নেয়ার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)