শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিসিক নির্বাচনে নিজ দলেই প্রতিদ্বন্দ্বিতার মুখে আরিফ-কামরান
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিসিক নির্বাচনে নিজ দলেই প্রতিদ্বন্দ্বিতার মুখে আরিফ-কামরান
সোমবার ● ৪ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিসিক নির্বাচনে নিজ দলেই প্রতিদ্বন্দ্বিতার মুখে আরিফ-কামরান

---সিলেট প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৯মি.) সিসিক নির্বাচনের আমেজ এবং উত্তাপ দুনুটাই ছড়িয়ে পড়েছে সিলেট সিটি কর্পোরেশন এলাকায়। বড় দুই দল তথা আওয়ামী লীগ ও বিএনপি থেকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। এই বিশ্লেষণে ঘুরেফিরে আসছে সিসিকের বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের নাম।

দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এখনও পর্যন্ত এ দুজনই আছেন এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে নামার আগে এ দুই নেতাকে ঘরের লড়াই সামলাতে হচ্ছে। উভয় নেতাই নিজ নিজ দলে মেয়র পদে মনোনয়ন পাওয়ার জন্য একাধিক প্রতিদ্বন্দ্বির মুখোমুখি হচ্ছেন।

নির্বাচন কমিশন (ইসি) গেল সপ্তাহে সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে ৩০ জুলাই হবে ভোটগ্রহণ। এর আগে ১৩ জুন থেকে ২৮ জুন জমা দেয়া যাবে মনোনয়নপত্র। এই তফসিল ঘোষণার পর থেকেই সিসিকের নির্বাচনী পালে লেগেছে নতুন হাওয়া। নগরবাসী, ভোটার, দলীয় নেতাকর্মী-সবার মুখে মুখে ঘুরছে নির্বাচনের বিষয়টি। সম্ভাব্য প্রার্থী, বিশেষ করে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের ঘিরে চলছে নানামুখী আলোচনা।

জানা যায়, আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। গেল বছর কামরান জানিয়েছিলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনের জন্য তাকে ‘সবুজ সংকেত’ দিয়েছেন। এরপর তিনি জোরেশোরে মাঠের রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। অবশ্য সিসিকের গত নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর মাঠছাড়া ছিলেন না কামরান। দলের অনেক তৃণমূল নেতাকর্মীরাও মনে করছেন, বিএনপি থেকে এবারও শক্তিশালী প্রার্থী থাকবে।

তবে দল থেকে মনোনয়ন পেতে কামরানকে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। এবার মেয়র পদে দলীয় মনোনয়ন চাইছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও টানা তিনবারের সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

কামরান গত নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই মাঠে সক্রিয় অবস্থান ধরে রেখেছেন আসাদ। বিগত দিনে তিনি একাধিকবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছেন।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘মেয়র পদে নির্বাচন করার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। আমার একটা শক্ত অবস্থান তৈরী হয়েছে। দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে আমাকে নিশ্চয়ই মূল্যায়ন করা হবে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘মানুষ আমাকে ভালোবাসে। আমি মানুষের জন্য কাজ করি। গত নির্বাচনে হারলেও সবসময় আমি নগরবাসীর পাশে থেকেছি। বৃহৎ দল হিসেবে আওয়ামী লীগে সম্ভাব্য একাধিক প্রার্থী থাকতেই পারে। কিন্তু দল অভিজ্ঞতা, কর্মতৎপরতা, মানুষের চাওয়া সবকিছুকে মূল্যায়ন করেই মনোনয়ন দেবে।’

এদিকে, বিএনপি থেকে এবারও মনোনয়ন পেতে পারেন আরিফুল হক চৌধুরী-এমন জোর গুঞ্জন রয়েছে। গত বছর নভেম্বরে ঢাকায় খালেদা জিয়ার সাথে দেখা করে নির্বাচনের জন্য ‘সবুজ সংকেত’ পান বলে জানিয়েছিলেন আরিফ। গত নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়া আরিফ প্রায় দুই বছরই কারান্তরীণ ছিলেন। বাকি সময়ে প্রতিশ্রুত উন্নয়নকাজের সিংহভাগই শেষ করেছেন বলে দাবি তার।

দলটির তৃণমূল নেতাকর্মীদের অভিমত, আওয়ামী লীগ থেকে বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়ন পেলে তার বিপক্ষে টেক্কা দিতে বিএনপি থেকে শক্ত অবস্থান আছে আরিফের।

অবশ্য আরিফের জন্য দলীয় মনোনয়ন পাওয়া সহজ হচ্ছে না। মেয়র পদে নির্বাচন করতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও টানা তিনবারের সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আছেন মেয়র পদে নির্বাচন করার দৌড়ে। তবে বিএনপির সাধারণ নেতাকর্মীদের অভিমত, দলীয় কাজে নাসিম, সেলিমরা সক্রিয় থাকলেও ভোটের মাঠে তাদের শক্ত অবস্থান নেই।

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘নির্বাচন করতে সবাই আমাদে উৎসাহ দিচ্ছেন। দল চাইলে নির্বাচনের জন্য প্রস্তুত আছি।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, ‘মেয়র পদে নির্বাচনের জন্য গত এক বছর ধরে কাজ করে চলেছি আমি। সিলেটকে তিলোত্তমা হিসেবে গড়ে তুলতে আমার নিজস্ব কিছু পরিকল্পনাও আছে। দল মূল্যায়ন করলে আমি নির্বাচন করব।’

সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘মানুষের রায় নিয়ে গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর ষড়যন্ত্রমূলক মামলায় দুই বছরের বেশি সময় কারাগারে ছিলাম। বাকি সময়ে প্রতিশ্রুত উন্নয়নকাজ শেষ করার চেষ্টা করেছি। পাশাপাশি দলীয় কাজেও সময় দিয়েছি। দল নিশ্চয়ই এসব বিবেচনা করে মনোনয়ন দেবে।’





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)