বৃহস্পতিবার ● ১৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বহিষ্কার
সিলেট প্রতিনিধি :: (১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আজমল বখত চৌধুরী সাদেককে দায়িত্ব দিয়েছে দলটি। গতকাল বুধবার (১৫আগষ্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আজমল বখত চৌধুরী সাদেকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই পদে ছিলেন বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম। তবে সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় গত ১০ জুলাই বদরুজ্জামান সেলিমকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
যদিও পরবর্তীতে প্রার্থীতা প্রত্যাহার করে ধানের শীর্ষ মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দেন সেলিম। তবুও শেষ রক্ষা হলো না তার।
সেলিমকে বহিষ্কারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে দলের গঠনতন্ত্র মোতাবেক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলের নেতাকর্মীদেরকে এখন থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে আহ্বানও জানায় বিএনপি।’





পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা