শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পথে পথে পশুর অবৈধ হাট
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পথে পথে পশুর অবৈধ হাট
শনিবার ● ১৮ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পথে পথে পশুর অবৈধ হাট

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৩মি.) কুরবানির ঈদকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পথে পথে পশুর হাট বসেছে। উপজেলা প্রশাসন ঘোষিত স্থায়ী-অস্থায়ী ১২টি হাটের বাইরের ব্যাপারীরা ইচ্ছে মতো অবৈধ হাট বসিয়েছেন। ছোট-বড় এসব হাটের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে। এতে পশুর হাটের ইজারাদার ও বিক্রেতাদের মধ্যে ক্ষোভ-হতাশা বিরাজ করছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব হাটের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নিচ্ছেনা প্রশাসন।

আজ শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন সড়কের পাশে ও অনেকের বাড়ির সম্মুখের পথে ২০ থেকে ২৫টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে বসেছেন ব্যাপারীরা। অনুমোদনহীন অস্থায়ী হাটগুলোর মধ্যে উল্লেখযোগ্য উপজেলা সদরের
পুরাতনবাজার সংলগ্ন মেইন রোডের পাশে মছতুরা সেন্টারের সামন এবং তার বিপরীতে, চান্দশীর কাপন মসজিদ গেইটের বিপরীতে, হাসিমের মোড়, বাইপাস সড়কের আনিকা সেন্টার সংলগ্ন ও সুড়িরকাল এলাকা, জাহারগাঁও মোড়, কারিকোনা
পল্লীবিদুৎ অফিসের দক্ষিণ পাশে, চৌধুরীগাও রাইস মেইল সংলগ্ন, মীরেরচর প্রাইমারী স্কুল এলাকা। এছাড়াও রামপাশা রোড, বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের একাধিক এলাকায় রয়েছে অবৈধ পশুর হাট। ক্রেতারাও ছুটছেন এসব পশুর হাটে।

সরকারি রাজস্ব পরিশোধ ছাড়াই কিনে নিচ্ছেন তারা পছন্দের পশু। অবৈধ পশুর হাটের ক্রেতারা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বড় হাটে গেলে নানাভাবে হয়রানি হতে হয়। তাই নিরিবিলি ও কোন ধরনের ঝামেলা ছাড়াই এসব হাটে কোরবানির পশু পাচ্ছি আমরা। গুণতে হচ্ছেনা বাড়তি টাকাও।

অবৈধ পশুর হাটের ব্যাপারীরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা হাট বাসাইনি। গুরু আছে জেনে ক্রেতারা আসেন, পছন্দ হলে কিনে নিয়ে যান।

বিশ্বনাথ পুরাতন বাজারের স্থায়ী পশুর হাটের ইজারাদার তালেব আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গত কয়েক বছর ধরে অবৈধ পশুর হাটের কারণে ক্ষতির সম্মুখিন হচ্ছি আমরা। সরকার যেহেতু বৈধ পশুর হাটগুলো থেকে রাজস্ব পায়, সেহেতু অবৈধ হাটের বিরুদ্ধে
তাদের ব্যবস্থা নেয়া উচিত। না হলে আমাদের ব্যবসায় ভাটা পড়বে।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আনুমোদন দেয়া ১২টি হাটের বাহিরে যারা অবৈধ হাট বসিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)