শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ মুহুর্তে জমে উঠেছে সিলেট কোরবানির পশুর হাটগুলো
প্রথম পাতা » প্রধান সংবাদ » শেষ মুহুর্তে জমে উঠেছে সিলেট কোরবানির পশুর হাটগুলো
মঙ্গলবার ● ২১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেষ মুহুর্তে জমে উঠেছে সিলেট কোরবানির পশুর হাটগুলো

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০০মি.) পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে সিলেট জেলার কোরবানির পশুর হাটগুলো শেষ মুহুর্তে জমে উঠেছে। সিলেটের মাছিম পুর গরুর বাজার, কদমতলি, কাজির বাজার, টিলাগড়, সুবিদ বাজার, শিবগঞ্জ বাজার, শাহপরান, হেমু, গোলাপগঞ্জ এমসি একাডেমী মাঠ, ঢাকাদক্ষিণ বাজার, পুরকায়স্থ বাজার, জকিগঞ্জ, কালীগঞ্জ, সোনাসার, বিয়ানীবাজার, চারখাই বাজার, কানাইঘাটের, ফেঞ্চুগঞ্জসহ বেশ জেলার কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে।

সরজমিন জেলার প্রধান প্রধান কয়েকটি কোরবানির পশুর হাট ঘুরে দেখা যায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কোরবানির আমেজ বিদ্যমান। ক্রেতা ও বিক্রেতারা উৎফুল্ল মেজাজে দর কষাকষির মাধ্যমে গবাদি পশু ক্রয়-বিক্রয় করছেন।

স্থানীয় বাজার সমূহে কোরবানির পশুর মধ্যে গরুর পাশাপাশি ছাগলের হাটেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। ক্রেতারা যে যার সাধ্যমত গরু ক্রয় করতে বাজারের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে দরাদরির করছেন। বিক্রেতারাও নিজের গৃহপালিত গবাদি পশুটিকে ক্রেতার সম্মুখে আকৃষ্ট করতে বিভিন্ন রকম সাজে সজ্জিত করে রেখেছেন।

তবে এবার কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যায়। মাছিমপুর বাজারে গরু নিয়ে আসা কামার আহমদ জানান, চাহিদা মতো দাম পাচ্ছি না। অভিযোগের সুরে বলেন মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্ম্য গৃহস্থ্যরা তাদের দেশীয় গরুর প্রাপ্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও কয়েকজন বিক্রেতার সাথে আলাপ করে জানা যায়, এবারকার কোরবানির ঈদে বড় গরুর চেয়ে মধ্যম সাইজের ৩৫,০০০ হাজার থেকে ৬০,০০০ টাকা দামের গরুর চাহিদা বেশি।

অপরদিকে গরু ক্রয় করতে আসা রেজওয়ান আহমদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গরুর যথেষ্ট দাম রয়েছে, অনেক বিক্রেতা অতিরিক্ত দাম চাচ্ছেন। তবে বাজারে পছন্দসই গরু যথেষ্ট পরিমাণে এসেছে।

হাট সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা যায়, কাজিরবাজার কোরবানীর পশুর মাঠ পরে অন্য সবগুলো হাটে ভালো কেনাবেচা হয়েছে। শেষ দিনে তারা আরও ভালো বিক্রির আশা করছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)