শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ আগস্ট ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ফাকা সিলেটে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী
প্রথম পাতা » সকল বিভাগ » নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ফাকা সিলেটে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী
বৃহস্পতিবার ● ২৩ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ফাকা সিলেটে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলাবাহিনী

---সিলেট প্রতিনিধি :: (৮ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) কঠোর সতর্কতা আর নিরাপত্তার মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় সিলেটেও পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। সিলেট জেলাসহ মহানগরীর কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঈদের দ্বিতীয়দিনেও এসে স্বভাবতই নিরব রয়েছে সিলেট। আরোও দুই একদিন এমন অবস্থা থাকবে।

রবিবার থেকে ফের ব্যস্ত হয়ে উঠবে সিলেট। আর এই তিনদিন সিলেটের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলাবাহিনী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ পরিকল্পনানুযায়ী নিরাপত্তা রক্ষায় কাজ করেছে আইনশৃঙ্খলাবাহিনী। পুলিশ সদস্যদের অনেকেরই ছুটি সীমিত করা হয়েছে। ঈদে র্যাব ও পুলিশ মিলিয়ে দুই হাজারেরও বেশি সদস্য মাঠে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের দিন ও ঈদের পরবর্তি দুইদিনকে সামনে রেখে তিন দিনের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা দেয়া হয়েছে সিলেট জেলার প্রতিটি ঈদ জামাতে নিরাপত্তা। ঈদের দিন বিকাল থেকে এখন পর্যন্ত চামড়া পাচার রোধেও চোখ রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।

ফাঁকা নগরীতে নিরাপত্তা নিশ্চিত, ছিনতাই প্রতিরোধ করা, সাম্প্রতিক সময়ে আতঙ্কের কারণ হওয়া ‘অজ্ঞানপার্টির’ তৎপরতা রোধ করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন পুলিশ ও র্যাব সদস্যরা।

পাশাপাশি সিলেটবাসীসহ সিলেটে আসা ভ্রমণপিয়াসু পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সিলেটের পর্যটনকেন্দ্র, বিনোদন কেন্দ্রগুলোতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। সড়ক-মহাসড়কেও থাকবে রাখা হয়েছে পর্যাপ্ত টহল।

আইনশৃঙ্খলাবাহিনী সূত্র জানায়, সিলেট জেলার সকল উপজেলায় এবং মহানগরী এলাকায় র্যাব ও পুলিশের পোশাকধারী সদস্যরা যেমন কাজ করবেন, তেমনি সাদাপোশাকে গোয়েন্দা পুলিশ (ডিবি), সিটি এসবির সদস্যরা কাজ করবেন।

এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘ঈদ কেন্দ্রীক নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ। ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তায় কাজ করবে ট্যুরিস্ট পুলিশ।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আব্দুল ওয়াহাব বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে সহস্রাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ বলেন, ‘নিরাপত্তার স্বার্থে মানুষ র্যাবকে চায়। নিরাপত্তায় পাঁচ শতাধিক ফোর্স নিয়োজিত থাকবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)