শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » আধুনিকায়ন হচ্ছে বিশ্বনাথ-রশিদপুর সড়ক
প্রথম পাতা » প্রধান সংবাদ » আধুনিকায়ন হচ্ছে বিশ্বনাথ-রশিদপুর সড়ক
সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আধুনিকায়ন হচ্ছে বিশ্বনাথ-রশিদপুর সড়ক

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৫মি.) বিশ্বনাথের জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-রশিদপুর সড়কটি শীঘ্রই প্রশস্তকরণ ও আধুনিকায়ন হচ্ছে। সম্প্রতি প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এই প্রশস্তকরণ ও আধুনিকায়ন কাজের টেন্ডার আহবান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী।

বিশ্বনাথ-রশিদপুর সড়কটি জনগুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে সিলেট শহরে প্রতিদিন বিশ্বনাথ, জগন্নাথপুর ও ছাতক উপজেলার জনসাধারণ যাতায়াত করেন। বিশ্বনাথ থেকে আরএইচডি রশিদপুর পর্যন্ত ৩ কিলোমিটার ৭০০ মিটার সড়ক বর্তমানে ১৮ফুট প্রস্থ রয়েছে। বিশ্বনাথ উপজেলা সদরে প্রবেশ দ্বারের এই সড়কটি প্রশস্তকরণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন উপজেলাবাসী।

ইতোপূর্বে স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বিভিন্ন অনুষ্ঠানে জনসাধারণকে আশ্বস্ত করে বলেছিলেন সড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অবশেষে গত সপ্তাহে সড়কটি প্রশস্তকরণ ও আধুনিকায়ন কাজের টেন্ডার আহবান করা হয়েছে।

এব্যাপারে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী বলেন, ঈদ-উল-আযহার দু’দিন পূর্বে আরএইচডি রশিদপুর-বিশ্বনাথ সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়ন কাজের টেন্ডার আহবান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে সড়কে কাজ শুরু হবে। রশিদপুর থেকে বিশ্বনাথ উপজেলা সদর পর্যন্ত ৩ কিলোমিটার ৭০০ মিটার সড়কটি বর্তমানে ১৮ফুট প্রস্থ রয়েছে। দু’পাশে প্রশস্তকরণ করে সড়কের প্রস্থ ২৪ ফুট করা হবে এবং বিশ্বনাথ বাজার এলাকায় সড়কের পার্শ্বে ড্রেইন ও পথচারীদের জন্য ফুটপাত নির্মাণ করা হবে।

বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, বিশ্বনাথ উপজেলা সদরে প্রবেশের মূল সড়ক হচ্ছে বিশ্বনাথ-রশিদপুর সড়ক। এই সড়ক দিয়েই তিনটি উপজেলার মানুষ যাতায়াত করেন। সড়কটি প্রশস্তকরণ করতে বিশ্বনাথবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও বিষয়টি বিগত দিন কারো নজরে আসেনি। অবশেষে সড়কটি প্রশস্তকরণ এবং আধুনিকায়ন কাজের উদ্যোগ নিয়ে এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া দৃঢ় মনোভাব ও সিলেট-২ আসনে উন্নয়ন কাজে তার যে আন্তরিকতা রয়েছে এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এজন্য উপজেলাবাসীর পক্ষ থেকে এমপিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বনাথের জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্তকরণ করা হচ্ছে। প্রশস্তকরণ কাজের টেন্ডার হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি।

তিনি সিলেট-২ আসনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামীতে দল ও মতের উর্ধ্বে উঠে সকলের সহযোগিতা কামনা করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)