সোমবার ● ২৭ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’তে ক্রিকেট বিভাগের কোচদের রিফ্রেশার কোর্স
বিকেএসপি’তে ক্রিকেট বিভাগের কোচদের রিফ্রেশার কোর্স
ক্রীড়া প্রতিবেদক :: (১২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৯মি.) আজ বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’র প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রতিষ্ঠানে কর্মরত সকল ক্রিকেট কোচদের নিয়ে এক দিনের রিফ্রেসার প্রোগ্রাম ফর ইন সার্ভিস কোচেস নামে একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। সদ্য যোগদানকৃত পরিচালক (প্রশিক্ষণ) ড. মহিউদ্দীন আহমেদ কোর্সের শুভ উদ্বোধন করেন। তিনি এ কোর্সের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন ও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ। তিনি বলেন এ ধরণের কোর্স যে কোন খেলার কোচ ও খেলোয়াড়দের গুনগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও সিনিয়র কোচদের থেকে জুনিয়র কোচদের নলেজ ডেভলোপমেন্টের সুযোগ থাকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, উপ-পরিচালক (প্রশাসন)মো. ছগির হোসেন,উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জল চক্রবর্তী ও ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ক্রীড়াবিজ্ঞান) নুসরাৎ শারমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজী গ্রুপের ডাইরেক্টর অব কোচিং মো. সালাউদ্দিন। দিনব্যাপী এ কোর্সটি ক্রিকেটের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা-পর্যালোচনা ও মতামতের প্রদানের মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠে। সংশ্লিষ্টরা মনে করেন, এধরনের কোর্স ক্রিকেটের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। কোর্সটি সঞ্চালনার মূল দায়িত্বে ছিলেন চিফ কোচ মাসুদ হাসান।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল