শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গাছ কৌশলে কর্তন
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গাছ কৌশলে কর্তন
সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গাছ কৌশলে কর্তন

---বিশ্বনাথ প্রতিনিধি ::  (৯ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২০মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দু’পার্শ্বের বড় বড় গাছগুলো বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে টেন্ডারের বাহিরের অতিরিক্ত গাছ কৌশলে কর্তন করে লুট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে নতুন করে গাছ কর্তন না করতে এবং কর্তন হওয়া গাছগুলোর সঠিক হিসেব দিতে বন বিভাগের কাছে লিখিতভাবে জাবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগ কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, ২০১১ সালে বিশ্বনাথ উপজেলার লামাকাজী সেতুর পশ্চিম থেকে গোলচন্দ বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দু’পার্শ্বের ১৫৭টি গাছ চিহিৃত করা হয় নিলামের জন্য। এরপর ২০১৪ সালে ঐ গাছগুলো টেন্ডার হলেও একপর্যায়ে সেই টেন্ডার বাতিল হয়। পরবর্তিতে ২০১৬ সালে ঐ ১৫৭টি গাছ কর্তনের জন্য নতুন করে টেন্ডার হয়। সংশ্লিষ্ট ঠিকাদার নুর উদ্দিন গাছগুলোর টেন্ডার পান। চলতি বছরের শুরুতে সওজ, বন বিভাগের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্তন করার জন্য ১৫৭টি গাছ চিহ্নিত করার পর ঠিকাদার গাছ কর্তন শুরু করেন। ইতিমধ্যে চিহ্নিত করা গাছের অধিকাংশ গাছ কর্তন করে নেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ- টেন্ডারের আওতাভূক্ত চিহ্নিত করা গাছগুলো প্রায় ৩মাস পূর্বে কর্তন করে অন্যত্র সরিয়ে নিয়েছেন ঠিকাদার। এর মধ্যে অনেকটা গাছ সমূলে কেটে নেওয়া হয়েছে। অনেক গাছের গুড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, আবার কিছু গাছের গুড়ি নতুন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। যাতে কর্তৃপক্ষের তদন্তে গাছের কোন অস্তিত্ব পাওয়া না যায়। বাচাইকৃত গাছগুলো কেটে নেওয়ার পর বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এখন নতুন করে চিহ্নিত ও তড়িগড়ি করে গত দুই দিনে বেশ কয়েকটি গাছ কেটে নেওয়া হয়েছে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় এলাকাবাসী এতে বাঁধা প্রদান করেন এবং সওজ’র কর্মকর্তাদেরকে তা অবিহিত করলে গতকাল সোমবার বিকেলে সওজ’র কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কর্তন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক একেএম দুলাল বলেন, টেন্ডারের মাধ্যমে নিলাম হওয়া ১৫৭টি গাছ সওজ ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চিহ্নিত করে দেওয়ার পর ঐ গাছগুলো ঠিকার কর্তন করে নেন। কিছু গাছ এমন ভাবে কর্তন করে নেওয়া হয়েছে, যাতে গাছের কোন অস্তিত্বই পাওয়া না যায়। এখন নতুন করে গাছ চিহ্নিত করে টেন্ডার ছাড়া ও সওজ কর্তৃপক্ষকে অবহিত না করেই গত ২দিনে প্রায় ২০টি গাছ কর্তন করে নেওয়া হয়েছে। এতে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তারা অভিযোগ করেন।
লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, যদি নতুন করে টেন্ডার না হয়ে গাছগুলো কর্তন করে লুট চলতে থাকে তাহলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। তাই বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
এব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার নুর উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
সাইজ লিস্ট অনুযায়ী গাছগুলো সঠিকভাবে কর্তন করা হচ্ছে দাবি করে সিলেট বন বিভাগের কর্মকর্তা (পিএম) রুহুল আমিন বলেন, প্রথমে কর্তনের জন্য গাছগুলো (নিলামকৃত) চিহিৃত করে দেওয়া হয়। কিন্ত কর্তনকালে এলোমেলো হয়ে যাওয়ায় বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরবর্তীতে আবারও গাছ চিহ্নিত করে দেন। আর চিহ্নিত করা গাছগুলোই এখন কর্তন করা হচ্ছে। বন বিভাগের কর্তকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
এব্যাপারে সড়ক ও জনপদ (সওজ) সিলেটের শাখা প্রকৌশলী সুমন চন্দ্র দাস বলেন, আমরা অভিযোগ পেয়ে গাছ কর্তন বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এপর্যন্ত যতগুলো গাছ কর্তন করা হয়েছে এর অনুমোদন রয়েছে কিনা তা জানতে বন বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রদক্ষেপ গ্রহন করা হবে বলে তিনি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ