শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » ফেসবুকে অপপ্রচারকারীর বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » নওগাঁ » ফেসবুকে অপপ্রচারকারীর বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
সোমবার ● ১ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকে অপপ্রচারকারীর বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) নওগাঁর আত্রাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভ’য়া আইডি (আমি গণমাধ্যম কর্মী) থেকে পরিকল্পিত ভাবে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে সম্মান ক্ষতিসাধন করার প্রতিবাদে অপপ্রচারকারীর বিচারের দাবীতে সংবাদ সন্মেলন করেছে আত্রাই বানজু ক্লিনিক মালিক ডাক্তার হামিদুল ইসলাম ।

আজ সোমবার সকাল ১০টায় আত্রাই প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সন্মেলনে ডাক্তার হামিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে জানান, আমি একজন বিএমডিসি কর্তৃক রেজিষ্ট্রার প্রাপ্ত এমবিবিএস ডাক্তার। আত্রাইয়ে দীর্ঘদিন থেকে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছি। একটি মহল ইর্ষান্বিত হয়ে ফেসবুকে ভ’য়া আইডি (আমি গণমাধ্যম কর্মী) থেকে আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়। এরই ধারাবাহিকতায় গত ৭-৮ মাস যাবৎ মোবাইল ফোনের বিভিন্ন নাম্বার থেকে কখনও দশ লাখ, কখনও পাঁচ লাখ সর্বশেষ ১৫-০৯-২০১৮ তারিখে তিন লক্ষ টাকা না দিলে আমার ডাক্তরী পেশা বন্ধ করে দিবে বলে হুমকি দেয়। আমি অনুসন্ধানে এর পরিচয় জানতে পারি সে উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মো: ওসমান আলীর ছেলে মো: ফাইম। এ বিষয়ে আমি তার পিতা ওসমান আলীর সাথে কথা বললে তিনি জানান আমার ছেলে ফাইম গত প্রায় ৪/৫ বছর থেকে বাড়ি থাকেনা সে কোথায় থাকে কি করে আমার সাথে তার কোন যোগাযোগ নেই। তিনি আরো জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে মিথ্যা ব্যানোয়াট তথ্য অপপ্রচার করছে যা আমার ও আমার পরিবারের সদস্যদের সামাজিকভাবে সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমি এই ফেসবুক ভ’য়া আইডি (আমি গণমাধ্যম কর্মী) পরিচালনাকারী ফাইম এর আইনগত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগি হামিদুল ইসলাম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি মো: রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, মুজাহিদ খাঁন ও আব্দুল মজিদ মল্লিক প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)