শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বাতি এক পাখা বিদ্যুৎ বিল ৮শ’ টাকা
প্রথম পাতা » প্রধান সংবাদ » এক বাতি এক পাখা বিদ্যুৎ বিল ৮শ’ টাকা
সোমবার ● ১ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক বাতি এক পাখা বিদ্যুৎ বিল ৮শ’ টাকা

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৩মি.) অভাবের সংসার। নুন আনতে পানতা ফুরোয় অবস্থা। তাই, বিদ্যুৎ ব্যবহারে অতি সতর্ক সিলেটের বিশ্বনাথের নজির মিয়ার পরিবার একটি বাতি ও একটি বৈদ্যুতিক পাখাই ব্যবহার করে আসছেন নিয়মিত। মাসে তাদের বিদ্যুৎ আসে দেড়শ’ থেকে দুইশ’ টাকার মধ্যেই। কিন্তু ব্যতিক্রম ঘটে চলতি মাসে। বিল এসেছে ৮শ’ ৭২টাকা। রীতিমত ভুতুড়ে বিদ্যুৎ বিল। বিলের কাগজ হাতে পেয়ে চোখে যেন সর্ষে ফুল দেখছেন নজির মিয়ার স্ত্রী।
তিনি জানান, গত মে মাসে মাত্র ৭৭টাকা, জুন মাসে ১শ’ ৭৬টাকা, জুলাই মাসে ১শ’ ৯৬টাকা এবং আগস্ট মাসে ১শ’ ৩৬টাকা বিদ্যুৎ বিল আসে তার। সবগুলো বিলই সময়মত আদায় করেছেন। কিন্তু সেপ্টেম্বর মাসে বিল আসে ৮শ’ ৭২টাকা। সেখানে বকেয়া হিসেবে দেখানো হয় পূর্বেই আদায়কৃত জুলাই মাসের বিল। একটিমাত্র বাতি ও একটিমাত্র পাখা ব্যবহার করে এই অতিরিক্ত বিল দেখে তিনি শরণাপন্ন হন পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের। তারা জুলাই মাসের বিল বাদ দিয়ে শুধু সেপ্টেম্বরের বিল হিসেবে ৬শ’ ৬৭টাকা হাতে লিখে দেন। এ বিষয়ে এর বেশি কিছু করার নেই বলে অফিস থেকে তাকে জানিয়ে দেয়া হয়।
জানা গেছে, পল্লীবিদ্যুতের ভুতুড়ে বিল বিশ্বনাথ উপজেলার গ্রাহকদের কাছে এক আতংকের নাম। বেশ কিছুদিন ধরে এ উপজেলার পল্লীবিদ্যুতের গ্রাহকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ করে আসছেন। জানিয়ে আসছেন তাদের ভোগান্তি ও আর্থিক ক্ষতিগ্রস্থতার দিকটাও। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বইছে আলোচনা-সমালোচনার ঝড়। সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়ে আসছে ভুতুড়ে বিদ্যুৎ বিলের খবর। গত ১৩ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়ও এমন অভিযোগ করেন গ্রাহকেরা। এর প্রেক্ষিতে সভায় বিদ্যুৎ বিল তৈরীতে সতর্কতা অবলম্বনসহ জনসাধারণ যাতে ভোগান্তির শিকার না হন এবং বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হলেও কাজের কাজ কিছুই হয়নি। অসংখ্য গ্রাহক ভূতুড়ে বিলের অভিযোগ তুলেন ফের। গতমাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় লোডশেডিং ও ভূতুড়ে বিলের সমস্যা সমাধানের জন্যে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় চলতি মাসের ১৩ সেপ্টেম্বর বৃহষ্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা। এসময় গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যুৎ বিলের সমস্যা সমাধান করতে জোর দাবী তুলেন সভার বক্তারা। পাশাপাশি, একটি তদন্ত কমিটি গঠনেরও প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএমের সাথে আলোচনা করে সমস্যাটি দুর করবেন বলে জানান। কিন্তু প্রস্তাব গ্রহণের ১৮দিন পেরিয়ে গেলেও এখনও গঠন করা হয়নি তদন্ত কমিটি। যার ফলে লোডশেডিংয়ের পাশাপাশি সেপ্টেম্বর মাসেও অনেক গ্রাহক পড়েছেন ভুতুড়ে বিদ্যুৎ বিলের কবলে।
নজির মিয়ার স্ত্রীর ভুতুড়ে বিদ্যুৎ বিলের ব্যাপারে কথা হলে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের নবাগত ডিজিএম সামিউল কবির বলেন, এমন কোনো অভিযোগ আমি পাইনি। পেলে বিষয়টি তদন্ত করে দেখব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার তদন্ত কমিটি গঠন করা হয়নি জানিয়ে সাংবাদিকদের বলেন, নতুন ডিজিএম যোগদান করেছেন। তার সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)