শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খেলা » বাংলাদেশের বনাম ফিলিপাইন ম্যাচ নিয়ে সিলেটে উন্মাদনা
বাংলাদেশের বনাম ফিলিপাইন ম্যাচ নিয়ে সিলেটে উন্মাদনা
সিলেট প্রতিনিধি :: ফুটবল ডাকবে আর সিলেটের মাঠে দর্শক আসবেনা তা হতে পারেনা অতিতেও হয়নি। বর্তমান বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ফুটবলের ডাকে ছিল দর্শকের ছিল উপচেপড়া ভিড়। বছর চারেক ধরে এটাই যেন ‘নিত্য নিয়মে’ পরিণত হয়েছে! এই ‘নিয়মের’ ব্যত্যয় ঘটেনি এবারও। এবারের আসর বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের পঞ্চম আসর। গ্রুপপর্বের ছয়টি ম্যাচই হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামে।
১ অক্টোবর বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে এবার পর্দা ওঠে বঙ্গবন্ধু কাপের। সেদিন সিলেটের মাঠে ঢল নেমেছিল দর্শকের। প্রায় ২৫ হাজার দর্শক উন্মাদনায় মেতেছিলেন। ১-০ গোলে জয়ী হয়ে দর্শকদের উন্মাদনা যেন আরো বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
বঙ্গবন্ধু কাপে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ; প্রতিপক্ষ ফিলিপাইন। সিলেটে এই ম্যাচ খেলেই সেমির লড়াইয়ে নামতে কক্সবাজারে উড়ে যাবে বাংলাদেশ দল।
বঙ্গবন্ধু কাপে সিলেটে বাংলাদেশের এই শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আজও উন্মাদনা লক্ষনীয়।
বিশেষ করে লাওসের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ-ফিলিপাইন ম্যাচ নিয়ে এখানকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ আরো অনেকটাই বেড়ে গেছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৯৩) চেয়ে অনেক এগিয়ে থাকা ফিলিপাইনের (১১৪) বিপক্ষে দারুণ এক লড়াইয়ের প্রত্যাশায় রয়েছেন দর্শকরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, বঙ্গবন্ধু কাপে সিলেটে বাংলাদেশের শেষ ম্যাচ হওয়ায় আজ দর্শকস্রোতে নামতে পারে জেলা স্টেডিয়াম অভিমুখে। সেই লক্ষণও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ-ফিলিপাইন ম্যাচের বেশ কিছু টিকেট বিক্রি হয়ে গেছে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল