শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দুর্গা পূজার শেষ প্রস্তুতি
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দুর্গা পূজার শেষ প্রস্তুতি
শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় দুর্গা পূজার শেষ প্রস্তুতি

---গাইবান্ধা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৮মি.) দুর্গা পূজা ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কারিগররা। এ উৎসব ঘিরে জেলাজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সবধরনেরও প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
সরেজমিনে গাইবান্ধার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিমার কাঠামো তৈরি শেষ, এখন চলছে সাজানোর কাজ। রং-তুলির আঁচড়ে দুর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলছেন প্রতিমাশিল্পীরা। এছাড়া ম-পে ম-পে চলছে সাজসজ্জার আয়োজন। গাইবান্ধা শহরের মধ্যপাড়ার সূর্যকণা পূজা ম-পে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন রঙ-তুলির আঁচড়ে সাজানোর কাজ চলছে। অর্ডার অনুযায়ী সময়মতো প্রতিমা সরবরাহের জন্য দিনরাত কাজ করছেন শিল্পীরা।
জানা গেছে, ১৫ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয দুর্গোৎসব। এ বছর গাইবান্ধা জেলায় ৬৬৫টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১২৫টি, সুন্দরগঞ্জে ১৪৯টি, গোবিন্দগঞ্জে ১২৬টি, সাদুল্যাপুরে ১০৯টি, পলাশবাড়িতে ৬৮টি, সাঘাটায় ৭০টি এবং ফুলছড়িতে ১৮টি মন্ডপ ও মন্দিরে দুর্গা পূজা উদযাপন হবে।
গাইবান্ধায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে পূজাকে ঘিরে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, শান্তি-শৃঙ্খলা ও যথারীতি আইন-কানুন মেনে এবং সাম্প্রদায়িক সম্প্রতি ও সৌহাদ্য বজায় রেখে কোন অনাকাংখিত ঘটনা ছাড়াই যাতে এ জেলায় দুর্গোৎসব পালিত হয় সেজন্য জেলা পুলিশ, জেলা প্রশাসন, দুর্গা পুজা উযদাপন কমিটি ও পুজা উদযাপন পরিষদসহ সংশ্লিষ্ট সকলেই সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন।
গাইবান্ধা সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন প্রসাদ জানান, আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য হিন্দু-মুসলিম সবাই সহযোগিতা করে যাচ্ছেন। তারপরও ম-প এলাকায় কোনো সমস্যা আছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা আশা করি, গতবারের মতো এবারো সবাইকে নিয়ে দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সার্বজনীন এই উৎসব সফলভাবে শেষ হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)