শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী » বেপরোয়া পদ্মার জেলেরা
প্রথম পাতা » রাজশাহী » বেপরোয়া পদ্মার জেলেরা
বৃহস্পতিবার ● ১৮ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেপরোয়া পদ্মার জেলেরা

---রাজশাহী প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) সরকারের নিদের্শনায় ইলিশ শিকার বন্ধ। তাই জেলেদের সমস্যার কথা ভেবে সরকার দিচ্ছে মাথাপিছু ২০ কেজি চাল। যেনো জেলেরা নদীতে মাছ শিকারে না নামে। তাতে লাভ হয়নি, এক শ্রেণির বেপরোয়া জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলছে। তারা মা মাছ শিকার করছে। তবে প্রশাসন মাছ শিকার করা অবস্থায় আটক করেছে জেলেদের।

এই মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করছে প্রশাসন। অন্যদিকে রাজশাহীর সাহেব বাজার ও নিউ মার্কেটের ইলিশ বিক্রির আড়তে মাছের দেখা নেয়। রাজশাহীর গোদাগাড়ী, বাঘা, পদ্মার চর, চাঁইনবাবগঞ্জের ভোলাহাট, পাবনার ঈশ্বরদীতে নিষেধাজ্ঞার পরে জেলেরা মাছ শিকার করছে। এক সপ্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে এক লাখ এক হাজার ১২ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করে। এসময় ১২৫ কেজি (প্রায় তিন মণ) মা ইলিশ উদ্ধার করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় হতদরিদ্র ও এতিমখানায় দেয় প্রশাসন। ইলিশ শিকারের অভিযাগে করা হয়েছে ৫৩ হাজার টাকা জরিমানাও। শুধু তাই নয়, বিভিন্ন মেয়াদে দেওয়া হয়েছে ১৩ জনকে দণ্ড।

গত মঙ্গলবার বাঘায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। বিষয়টি উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা নদীর আলাইপুর, চকরাজাপুর, মানিকের চর, চৌমাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জেলেরা জাল ও মাছ ফেলে পালিয়ে যায়। এসময় আড়াই লাখ টাকা মূল্যের ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।

একইদিনে ভোলাহাটে প্রায় ২০ কেজি ডিমওয়ালা মা ইলিশ উদ্ধার করে পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার আবদুুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। পরে উদ্ধারকৃত মাছগুলো উপজেলা হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাছে বিতরণ করা হয়।

তার দুইদিন আগে বাঘায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে জানায়, অসাধু জেলেরা ৫ হাজার মিটার কারেন্ট জাল ফেলে রেখে পালিয়ে যায়। এসময় ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জালগুলো গোকুল ঘাটে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। তার একদিন আগে বাঘায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও এক জেলের তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, বীরগঞ্জ বিজিবি ও বাঘা থানার পুলিশের একটি দল নিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা পদ্মা নদীর মীরগঞ্জ, আলাইপুর, চকরাজাপুর, লক্ষীনগর, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় দুই লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় উপজেলার ভানুকর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে জিয়াউল হককে তিন হাজার টাকা অর্থদণ্ড করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় পাঁচ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়েছে। জালগুলো বিজিবি ক্যাম্পের সামনে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল এবং দুই কেজি ইলিশ মাছ জব্দ করেন।

তার একদিন আগে ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি মাছ ধরা নৌকা জব্দ এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করে। পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জনকে গ্রেফতার করে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

দ-প্রাপ্তরা হলেন, ঈশ্বরদীর সাঁড়া ঘাটের রনি খাঁ, নজরুল ইসলাম ও মোকসেদ আলী। এদের প্রত্যেককে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. যোবায়ের হোসেন এ নির্দেশ দেন।

এদিকে, শনিবার গোদাগাড়ীতে ১০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১০ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ইলিশগুলো পাঠানো হয় এতিমখানায়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ এ আদেশ দেন। পরের দিন দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আট হাজার মিটার কারেন্ট জাল এবং দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘জালগুলো উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্পে পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছগুলো উপজেলার দুস্থদের মধ্যে দেয়া হয়।

গত সেমাবার রাজশাহীর পদ্মায় অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৫ কেজি ইলিশ।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহযোগিতায় রাজশাহী হরিপুর ইউনিয়নের পদ্মায় অভিযান চালানিয়ে চারটি নৌকা থেকে মোট ১৪ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক করা হয় এর সঙ্গে জড়িত ১০ জেলেকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদ- দেয়া হয়। পরে জরিমানার টাকা ও মুচলেকা দেয়ায় ১০ জেলে ছাড়া পান। জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা এবং ইলিশগুলো এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তার একদিন আগে বাঘায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। মাছগুলো পদ্মার দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম পদ্মা নদীর আলাইপুর, চকরাজাপুর, মানিকের চর, চৌমাদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল ও মাছ জব্দ করে। এসময় আড়াই লক্ষ টাকা মূল্যের ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ জব্দ করে। জব্দকৃত জালগুলো পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)