শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রথম পাতা » রাজশাহী » ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
প্রথম পাতা » রাজশাহী » ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ
সোমবার ● ১৫ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ নজরুল ইসলাম তোফা :: কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলার একটি অসহায় পরিবারের নিরব কান্নার গল্প সামনে এনেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুড ফর অল’। ঈদের পরদিন কাঁচা মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংগঠনটির সদস্যরা খুঁজে পান ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের বেদনাদায়ক বাস্তবতা।

রাজশাহী জেলার বাঘা উপজেলার জোতজয়রাম গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের দ্বিতীয় সন্তান লালন দীর্ঘদিন ধরে দুরারোগ্য বনমেরু (বোন ম্যারো) ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে একটি ভাঙাচোরা মাটির ঘরে বসবাস করেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় এতদিন ভ্যান চালিয়ে সংসারের খরচ চালাতেন লালন। তবে ক্যান্সারের কারণে বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন, ফলে পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে।

ফুড ফর অল-এর উদ্যোগে গত কোররবানির ঈদে প্রায় ২০০ পরিবারের মাঝে কাঁচা মাংস বিতরণ করা হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে লালনের বাড়িতে গিয়ে তার পরিবারের করুণ অবস্থার কথা জানতে পারেন সংগঠনটির সদস্যরা।

ফুড ফর অল-এর সদস্য রতন জানান, “ঈদের পরদিন লালনের বাড়িতে গিয়ে তার পরিবারের বাস্তব অবস্থা দেখে আমরা মর্মাহত হই। আমাদের একদিনের রান্না কর্মসূচির জন্য বরাদ্দকৃত পুরো মাংসই আমরা লালনের পরিবারের সঙ্গে ভাগাভাগি করি।”

তিনি আরও জানান, লালনের চিকিৎসার জন্য নিয়মিত রক্ত পরিবর্তনের প্রয়োজন হলেও অর্থাভাবে তিনি তা করতে পারছেন না। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।

লালনের সঙ্গে কথা হলে তিনি জানান, তার চিকিৎসার জন্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে না পেরে তিনি এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করছেন।

আবেগঘন কণ্ঠে লালন বলেন, “আমার দুইটা ছোট সন্তান আছে। তাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমি বাঁচতে চাই। যদি সমাজের সামর্থ্যবান মানুষরা পাশে দাঁড়ান, তাহলে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”

ফুড ফর অল এর প্রধান কর্নধার, বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক শিমুল সরকার জানিয়েছেন, তারা লালনের পরিবারের এই মানবিক সংকটের চিত্র ভিডিও প্রতিবেদনের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন, যাতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এসে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পারেন।

সংগঠনটির পক্ষ থেকে লালনের জীবন রক্ষায় এবং তার পরিবারের এই মহাসংকটে সামর্থ্যবানদের পাশে দাড়ানোর আহ্বান করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)