শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মারমা স্টুডেন্ট কাউন্সিল মহালছড়িতে শেষ হয়েছে : ক্যাচিংউ মারমা সভাপতি ও অংসুইনু মারমা সম্পাদক
মারমা স্টুডেন্ট কাউন্সিল মহালছড়িতে শেষ হয়েছে : ক্যাচিংউ মারমা সভাপতি ও অংসুইনু মারমা সম্পাদক
মহালছড়ি প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৩মি) খাগড়াছড়ির মহালছড়িতে “নিজস্ব ভাষা, সংষ্কৃতি ও ইতিহাসকে সমুন্নত রাখতে সামাজিক, সাংষ্কৃতিক ও শিক্ষামূলক আন্দোলনকে জোরদার করুন” শ্লোগানে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি)’র মহালছড়ি উপজেলা আঞ্চলিক শাখার আয়োজনে এক আলোচনা সভা ও বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ ১৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় উপজেলার স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্য দিয়ে সিঙ্গিনালা শাপলা সংঘ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠানের এর প্রথম অধিবেশনে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি)’র মহালছড়ি আঞ্চলিক শাখার সভাপতি চিংথৈউ মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী। এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিংহলামং মারমা, মারমা স্টুডেন্ট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক আনুমং মারমা, খুলারাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাউন কার্বারী।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ক্যাচিংউ মারমা সভাপতি, অংসুইনু মারমা সাধারণ সম্পাদক ও উজ্জল মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসি)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিংহলামং মারমা।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার