রবিবার ● ২১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » স্যান্ডেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার
স্যান্ডেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি :: (৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি) ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সেজিয়া বাজার থেকে ২২ হাজার মার্কিন ডলারসহ তরিকুল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার সকালে তাকে আটক করা হয়। আটককৃত তরিকুল ইসলাম উপজেলার ভৈরবা গ্রামের মশিয়ার রহমানের ছেলে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একটি চক্র ভারত থেকে অবৈধভাবে মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে সেজিয়া বাজারে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে আটক করা হয়। পরে স্যান্ডেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২২ হাজার ডলার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল স্বীকার করেছে সে ভারতের রামনগর থেকে চোরাই পথে ডলার গুলো এনে মহেশপুরে পৌছে দেওয়ার কথা ছিল। এর আগেও সে এভাবে ডলার পাচার করেছে।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা