শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ে র‌্যালী খেলাধূলা বীজ সংরক্ষণ হস্তশিল্প পিঠা মেলা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ে র‌্যালী খেলাধূলা বীজ সংরক্ষণ হস্তশিল্প পিঠা মেলা
মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ে র‌্যালী খেলাধূলা বীজ সংরক্ষণ হস্তশিল্প পিঠা মেলা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি) ঝিনাইদহে কৃষক সংগঠনের উদ্যোগে গ্রামীণ পর্যায়ে র‌্যালী, আলোচনা সভা, গ্রামীণ খেলাধূলা, বীজ সংরক্ষণ, হস্তশিল্প, পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গ্রামীণ পর্যায়ে র‌্যালী, আলোচনা সভা, গ্রামীণ ঐতিহ্যসমূহ উপস্থাপন সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উন্নয়ন ধারার পিএফএসএসএ প্রকল্প সমন্বয়কারি হায়দার আলী। স্বাধীন কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খুরশীদ আলম রুবায়েত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে গ্রামীণ নারী কৃষক ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ।পনের অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন উন্নয়ন ধারার সহযোগিতায় গড়ে ওঠা স্বাধীন কৃষক সংগঠন এর ঝিনাইদহ সদর, শৈলকুপা ও মাগুরা সদর অঞ্চলের উদ্যোগে ও তাদের সক্রিয় অংশগ্রহণে মঙ্গলবার রাত পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গ্রামীণ খেলাধূলা, গ্রামীণ বীজ সংরক্ষণ, নারীদের হস্তশিল্প, পিঠাপুলির আয়োজন, গ্রামীণ নাচ-গান,গিত, চাটুকার এবং লোকথিয়েটার ঝিনাইদহের উপস্থাপনায় সমস্যা জর্জরিত কৃষকসমাজের জীবনকথার আলেখ্যে রচিত নাটক “মেহেরজানের স্বপ্ন” মঞ্চায়ন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ উক্ত দিবস পালিত হয়। গ্রামীণ নারীদের বহুমাত্রিক ভূমিকা ও অবদানকে যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন চলছে যুগ যুগ ধরে। সমাজের অগ্রগতিতে গ্রামীণ নারীর অবদান অনস্বীকার্য। কৃষি ও গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে গ্রামীণ নারীর ভূমিকার প্রতি স্বীকৃতিস্বরূপ এবং পরিবার ও সমাজে গ্রামীণ নারীর অবস্থার মূল্যায়নের লক্ষ্যেই প্রতি বছর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হচ্ছে। গৃহস্থালীর সকল কাজের পাশাপাশি গরু-ছাগল-হাঁস-মুরগী-কবুতর পালন, বসতভিটায় শাক-সব্জি ও ফলমূল উৎপাদন, বীজ সংরক্ষণ, শস্য মাড়াই ও মাড়াই পরবর্তী কার্যক্রম, খাদ্যশস্য প্রক্রিয়াজাতকরণসহ কৃষিপণ্য উৎপাদন থেকে শুরু করে পরিবারের খাবার টেবিল বা বাজারজাতকরণ পর্যন্ত বেশিরভাগ কাজই নারীরা করে থাকেন। এমনকি খাদ্য ও পুষ্টি বিষয়েও তাদের অবদান কম নয়। সরকার বা নীতিনির্ধারকগণ জাতীয় অর্থনীতির সমৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করলেও সেখানে গ্রামীণ নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। গ্রামীণ নারীর কাজের মূল্যায়ন এবং সুযোগ সৃষ্টির ফলেই মিলবে ক্ষুধা ও দারিদ্র থেকে নিষ্কৃতি এবং সম্ভাবনা থাকবে দেশের উন্নয়নের চুড়ায় পৌঁছানোর।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ