শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিসিপি’র রাঙামাটি জেলা কমিটি গঠন
প্রথম পাতা » প্রধান সংবাদ » পিসিপি’র রাঙামাটি জেলা কমিটি গঠন
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিপি’র রাঙামাটি জেলা কমিটি গঠন

---

ষ্টাফ রিপোর্টার :: ২৪ সেপ্টেম্বর : রাষ্ট্রীয় সন্ত্রাস, দমন-পীড়ন, নির্যাতন থেকে জাতিকে রক্ষার্থে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হোন” এই আহ্বানে  ইউপিডিএফ সমর্থীত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রাঙামাটি জেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে অনিল চাকমা সভাপতি ও কুনেন্টু চাকমা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় কুতুবছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের স্মরণে ২ মিনিট নিরবতা পালনের মাধ্যমে কাউন্সিল অধিবেশন শুরু হয়। পিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল চাকমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য রতন স্মৃতি চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পিসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিউটন চাকমা।

কাউন্সিলের অধিবেশনে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা বলেন,  সরকার ‘‘ভাগ করো শাসন করো’’ এই নীতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মূলত পাকিস্তানী কায়দায় উপনিবেশিক শাসন-শোষণ চালাচ্ছে। আমাদের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘাত চলতে থাকলে আমরা কোনভাবেই এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারবো না। সংঘাত চলমান থাকলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন যেমনি হবে না, তেমনি পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রামকেও বেগবান করতে পারবো না। তাই পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার আদায়ের জন্য বিভেদ নয়, ঐক্যবদ্ধ হতে হবে।
প্রতিনিয়ত অন্যায় ধরপাকড় চালানো হচ্ছে। তিনি সরকারের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে ছাত্র সমাজকে সংগঠিত হতে হবে। তাদেরকে চিন্তা-চেতনায় আদর্শিকভাবে গড়ে উঠতে হবে। অন্যথায় ছাত্র সমাজ পার্বত্য চট্টগ্রামে ভূমিকা রাখতে পারবে না।

বাবলু চাকমা বলেন, সরকার উন্নয়নের নামে পাহাড়িদের জায়গা-জমি দখল করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনগণ না চাইলেও সরকার জোর করে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। এই পদক্ষেপ থেকে না বোঝার কোন অবকাশ নেই যে সরকার কি করতে চাচ্ছে।

বাবলু চাকমা আরো বলেন, সরকার একদিকে ভূমি বেদখল, অন্য দিকে দমন-পীড়ন, নির্যাতন, জেলে প্রেরণ করে পার্বত্য চট্টগ্রামে ন্যায়সঙ্গত আন্দোলন দমনের চেষ্টা করছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দমন-পীড়ন, নির্যাতন চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে, জেলে পুড়ে, হত্যা করে আমাদের আন্দোলন দমন করা যাবে না।

ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী উপজেলা শাখার সভাপতি কংচাই মারমাসহ মিথ্যা মামলায় আটক সকলকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবি জানান।

কাউন্সিল অধিবেশন থেকে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলপূর্বক অন্যায় ধরপাকড় বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক অনিল চাকমা সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন। রিপোর্ট তুলে ধরার পর প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে সংযোজন-বিয়োজন করেন। পরে সকলের করতালির মাধ্যমে সাধারণ সম্পাদক তার সাংগঠনিক রিপোর্টটি পাশ করে ।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকল প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে অনিল চাকমাকে সভাপতি, কুনেন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও আসেন্টু চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। পিসিপি’র কেন্দ্রীয় সদস্য রতন স্মৃতি চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটির নেতৃত্বে কুতুবছড়ি ইউপি কার্যালয়ের সামনে থেকে ১টি প্রচার মিছিল করে মহাপূরম উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। পিসিপি নেতৃবৃন্দ আগামীতে যেকোন পরিস্থিতিতে আন্দোলন সংগ্রাম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আপলোড : ২৪ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৭.২৪ মিঃ





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)