শনিবার ● ৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার
বিশ্বনাথে যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৮মি) সিলেটের বিশ্বনাথে অজ্ঞাত এক যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টায় বিশ্বনাথ-রামপাশা সড়কের রামপাশা এলাকাধীন পেট্রোল পাম্পের উত্তরপাশে ইছবর আলীর বাড়ির সামনে রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের কাছ থেকে একটু দূরে বাশের ঝাপ থেকে লাশের মস্তক উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশটি রাস্তার ওপর ফেলে যায়। এমন খবর পেয়ে এলাকার শতশত মানুষ লাশটি একনজর দেখার জন্য ভিড় করেন।
বিশ্বনাথ থানার এসআই রিগ্যান বলেন, রাস্তার ওপর দ্বিখন্ডিত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। অন্য কোথায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী