শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তাগাছায় কথিত বন্দুকযুদ্ধে নিহত-২
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তাগাছায় কথিত বন্দুকযুদ্ধে নিহত-২
শনিবার ● ৩ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তাগাছায় কথিত বন্দুকযুদ্ধে নিহত-২

---ময়মনসিংহ প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৮মি) ময়মনসিংহের মুক্তাগাছা ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল্লা হেল কাফি (৩১) ও আলমগীর হোসেন গুতু (২৭) নামে দুই ব্যাক্তি নিহত হয়েছে। নিহত কাফি ফুলবাড়ীয়া উপজেলার আমদালিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান ছেলে ও আলমাগীর নগরীর কালিবাড়ী রোডের পুরাতন গুদারাঘাট এলাকার ইব্রাহিমের ছেলে। আলমাগীর মুক্তাগাছা উপজেলার শীর্ষ অস্ত্রধারী ও গুতু সদরের মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানায়। নিহত দু’জনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও ছিনতাইসহ ৮ টিরও বেশি মামলা রয়েছে। এছাড়াও তারা পুলিশের কাছ থেকে পলাতক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মজিদ, পুলিশ কনস্টেবল ইব্রাহীম, সাইদুল ইসলাম ও আরমান উদ্দিনসহ ৫ পুলিশ সদস্য আহত হলে তাদের উদ্ধার করে পুলিশলাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

আজ শনিবার (৩ নভেম্বর) মধ্যরাত পৌনে ২ টার দিকে মুক্তাগাছার রসুলপুর টু কাঁঠালিয়া ঝলই ব্রীজ ও সদর উপজেলার চরনিলক্ষীয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) অফিসা ইনচার্জ (ওসি-তদন্ত) শাহ মো. কামাল আকন্দ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান,মুক্তাগাছার কাঁঠালিয়া ঝলই ব্রীজ সংলগ্ন এলাকায় কিছু অস্ত্রধারী ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি গুলি করতে থাকে। তখন পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালানোর এক পর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মো. আব্দুল্লা হেল কাফিকে একটি কাঠের বাটযুক্ত এলজি ,২ রাউন্ড গুলি ও কার্তুজসহ আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ ঘটনায় এসআই মো. নাজিম উদ্দিন, এএসআই মো. মজিদ-১ কনস্টেবল ইব্রাহিম আহত হয়েছেন বলেও ওসি জানিয়েছেন।

অপরদিকে একইদিন রাত দেড়টার দিকে সদর উপজেলার সাহেব কাচারী বাজার বিসমিল্লাহ হ্যাচারী সংলগ্ন এলাকায় ডিবি পুলিশের ওসির নেতৃত্বে ডিবি’র আরও একটি টিম মাদক বিরোধী অভিযান চালানোর সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি বর্ষণ এবং ঢিল ছুড়তে থাকে।

তখন পুলিশও আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করলে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আলমাগীর নামে একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও ২ টি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পৃথক এ দুটি ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মজিদ, পুলিশ কনস্টেবল ইব্রাহীম, সাইদুল ইসলাম ও আরমান উদ্দিন নামে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশলাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক দু’টি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন পুলিশ এই কর্মকর্তা।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)