শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » জনবল সংকটে চিকিৎসা সেবা দিচ্ছে ফার্মাসিস্ট
প্রথম পাতা » গাইবান্ধা » জনবল সংকটে চিকিৎসা সেবা দিচ্ছে ফার্মাসিস্ট
শনিবার ● ৩ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনবল সংকটে চিকিৎসা সেবা দিচ্ছে ফার্মাসিস্ট

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি) গাইবান্ধায় জনবল সংকটের কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে ফার্মাসিস্ট। জেলায় ৫৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। এরমধ্যে মানউন্নীত করা হয়েছে ২৫টি ও উপ-স্বাস্থ্য কেন্দ্রে রুপান্তর করা হয়েছে ১৩টি। সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কেন্দ্রগুলো খোলা থাকার নিয়ম হলেও সকাল সাড়ে ৯টার পর এসে দুপুর একটা থেকে দেড়টার মধ্যেই বন্ধ করা হয়।
একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগের একজন সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), একজন ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর (এফপিআই), একজন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (এফডাবি¬উভি), একজন ফার্মাসিস্ট, একজন এমএলএসএস ও একজন আয়া থাকেন। এছাড়া জেলায় স্বাস্থ্য বিভাগের অধীনে ৩৬টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে পরিবার পরিকল্পনা কার্যালয়ের একজন এফডাবি-উভি ও একজন আয়া দায়িত্ব পালন করবেন।
জেলায় স্যাকমো পদে মঞ্জুরীকৃত ৫৪জনের বিপরীতে কর্মরত আছেন ৩৮জন ও শুন্য রয়েছে ১৬জন, এফপিআই ৮২জনের মধ্যে কর্মরত আছেন ৬৮জন, শুন্য রয়েছে ১৪জন, এফডাবি¬উভি ১২৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬০জন ও শুন্য রয়েছে ৬৯জন, ফার্মাসিস্ট ৩৭জনের বিপরীতে কর্মরত আছেন মাত্র ছয়জন ও শুন্য রয়েছে ৩১জন, এমএলএসএস ৫৪জনের বিপরীতে কর্মরত আছেন ৪০জন ও শুন্য রয়েছে ১৪জন এবং আয়া ১০৯জনের বিপরীতে কর্মরত আছেন ৬০জন ও শুন্য রয়েছে ৪৯জন।
সরকার ২৪ ঘন্টা রোগীদের সার্বক্ষনিক সেবা দিতে আবাসিক ভবন তৈরি করে দিলেও দীর্ঘদিন থেকে না থাকায় আবাসিক ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে। আবার থাকার উপযোগী ভবনগুলোতেও থাকেন না স্যাকমো ও এফডাবি¬উভি। কেন্দ্রগুলোতে জনবল সংকট, বিদ্যুৎ না থাকা, দরজা-জানালা নষ্ট, টিউবওয়েলের পানিতে আয়রনসহ নানান সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। গাইবান্ধার সাত উপজেলার ২১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে দেখা গেছে এসব চিত্র।
এ সব বিষয়ে গাইবান্ধা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল বলেন, জনবল সংকটের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বারবার জনবল চেয়েও কোন কাজ হচ্ছে না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)