শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গুনীজন » চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যুবার্ষিকী’র আলোচনা ও বৃত্তি প্রদান
প্রথম পাতা » গুনীজন » চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যুবার্ষিকী’র আলোচনা ও বৃত্তি প্রদান
শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী বাবু’র মৃত্যুবার্ষিকী’র আলোচনা ও বৃত্তি প্রদান

---চট্টগ্রাম প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫০মি) আখতারুজ্জামান চৌধুরী বাবু ছিলেন একটি মহান আদর্শ সৎ নীতিবান ও বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন আপাদমস্তক গণমানুষের নেতা। রাষ্ট্র ও সংগঠনের দুর্দিনে তিনি কখনো আদর্শচ্যুত হননি। কোন রকমের টোপ, লোভ ও মোহ তাঁকে আচ্ছন্ন করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি শুরু করা এ মানুষটি বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ও চট্টগ্রামের আপামর জনসাধারণের আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বহুগুনে গুনান্বিত ও অসাধারণ প্রতিভার অধিকারী আখতারুজ্জামান চৌধুরী বাবু জাতীয় পরিমন্ডলের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও স্বমহিমায় নিজের অবস্থান সৃষ্টি করেছেন। আখতারুজ্জামান চৌধুরী বাবু যুব সমাজের জন্য এক অনুকরণীয় আদর্শ। বর্তমান যুব সমাজকে আখতারুজ্জামান চৌধুরী বাবুর আদর্শকে ধারণ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আখতারুজ্জামান চৌধুরী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও সিটিজি পোস্ট ডটকম এর ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর উপদেষ্টা ও দৈনিক সমকালের মহাব্যবস্থাপক সুজিত কুমার দাশের সভাপতিত্বে আনোয়ারা উপজেলাধীন ইফতেখার কালাম চৌধুরী স্মৃতি বিদ্যাপীঠ মিলনায়তনে সংগঠনের সদস্য রাজীব চক্রবর্তী’র সঞ্চালনায় আলোচনা সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আরো বলেন,আখতারুজ্জামান চৌধুলী বাবু নেতৃত্বের প্রতি বিশ্বস্থ থাকার শিক্ষা দিয়েছেন। তিনি সকল পরিচিতি ছাপিয়ে রাজনীতিবিদ পরিচয়েই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে আখতারুজ্জামান চৌধুরী বাবু’র নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ৮ নং চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন হিরু, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিন,ইফতেখার কালাম স্মৃতি বিদ্যাপিঠের প্রধান শিক্ষক বাদল চন্দ্র শীল। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর প্রতিষ্ঠাতা ও সিটিজি পোস্ট ডটকম এর সম্পাদক স ম জিয়াউর রহমান, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন, শেখ আব্দুল্লাহ শেকাব, মোস্তাফিজুর রহমান মানিক ও সুমন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)