শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » কাপ্তাইয়ে শেখ রাসেল স্মৃতি উম্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন
প্রথম পাতা » খেলা » কাপ্তাইয়ে শেখ রাসেল স্মৃতি উম্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন
বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ে শেখ রাসেল স্মৃতি উম্মুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন

---ক্রীড়া প্রতিবেদক :: (২৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৭মি.) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, খেলাধুলার মধ্য দিয়েই জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদক নির্মূল করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। যাতে করে কোন জঙ্গি দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে। রাঙামাটির কাপ্তাই উপজেলা মাঠে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট-২০১৮ ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
আজ বুধবার (৭নভেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদ আয়োজিত ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ। এ সময় কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহকারী আহ্বায়ক মহিউদ্দিন পাটোয়রী, চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খইসা মং মারমা’সহ উপজেলার জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পরিষদ চেয়ারম্যান আরো বলেন, ক্রিকেটে আমাদের দেশের ছেলেরা যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেভাবে ফুটবল, এ্যাথলেথিক্স’সহ অন্যান্য খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে আমরা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ যেমন মোকাবিলা করব, মাদকাসক্তি থেকেও দেশ ও যুবসমাজকে রক্ষা করব। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। জীবনকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে মনোবল চাঙ্গা করে। পরে চেয়ারম্যান পরিষদ হতে মাঠ সংস্কার ও ধারক দেওয়াল নির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠিত ৯০মিনিটের ফাইনাল খেলায় কলাবুনিয়া বনাম গ্লোন্ডেন হিল একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলার প্রথয়ার্ধে দুই দলের মধ্যে কোন ফলাফল না আসলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে কলাবুনিয়া একাদশকে ০১গোল করে গ্লোন্ডেন হিল একাদশ চ্যাম্পিয়নের ট্রফিটি ঘরে নেয়। চ্যাম্পিয়ন দলকে মার্সেল ইলেট্রনিক্স এর পক্ষ থেকে একটি ফ্রিজ ও রানার আপ দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)