শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদু থানার এস আই দুলাল হোসেন পিপিএম এর বদলী জনিত সংবর্ধনা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদু থানার এস আই দুলাল হোসেন পিপিএম এর বদলী জনিত সংবর্ধনা
বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদু থানার এস আই দুলাল হোসেন পিপিএম এর বদলী জনিত সংবর্ধনা

--- লংগদু প্রতিনিধি : :লংগদু থানা থেকে বদলী হলেন মানবতার ফেরিওয়ালা লংগদু থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ দুলাল হোসেন পিপিএম। তিনি গত দেড়বছর আগে রাঙামাটি জেলার লংগদু থানায় সেকেন্ড অফিসার হিসাবে থানায় যোগদান করেন। যোগদান করেই লংগদু থানার কমিউনিটি পুলিশিং অফিসার,নারীও শিশু সহায়তা অফিসারে দায়িত্ব ভার গ্রহন করেন। তিনি থানায় দায়িত্ব ভার গ্রহন করার পর ইভটিজিং,বাল্যবিবাহ প্রবন লংগদু থানা এলাকাকে ইভটিজিং,বাল্যবিবাহ মুক্ত করার জন্য অভিভাবক, শিক্ষক মন্ডলি ও ছাত্র ছাত্রীদেরকে নিয়ে উপজেলার প্রতিটি স্কুল কলেজে সচেতনতা মূলক সভা সমাবেশ করেছেন। তাহার প্রচেষ্টার কারনে লংগদু উপজেলায় আজ ইভটিজিং বাল্যবিবাহের খবর উল্লেখযোগ্য হারে কমে গেছে। এস আই দুলাল সাবার কাছে মানবতার ফেরিওয়ালা পুলিশ কর্মকর্তা হিসাবে পরিচিত। লংগদুর মানুষ সুখে দুঃখে সব সময় তাকে কাছে পেয়েছে।
এই পুলিশ অফিসারের চট্র্রগ্রাম জেলায় বদলীর সংবাদে লংগদু থানার সকল অফিসার, ফোর্স ও সাধারন মানুষ ব্যাথিত হয়েছেন এবং তাহাকে অশ্রু নয়নে তাকে বিদায় জানিয়েছে। রবিবার, সন্ধ্যায় লংগদু থানার সভা কক্ষে এস আই দুলাল হোসেন পিপিএম এর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত এর সভাপতিত্বে ও এস আই মনসুর মিয়া পরিচালনায় বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, সার্কেল ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউল ইসলাম, বিদায়ী অফিসার এস আই দুলাল হোসেন পিপিএম, আরেক বিদায়ী অফিসার এস আই মো. সেলিম, এস আই বিল্লাল হোসেন (প্রমুখ)।
স্মৃতিচারনে জানা যায়, বিদায় অফিসার এস আই দুলাল হোসেন এর বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার মুসলিম পাড়া গ্রামে। তিনি ছোট বেলা থেকে মানব সেবামুলক বিভিন্ন সমাজিক সাংকৃতিক ও যুব কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন। এজন্য তিনি ১৯৯৭ইং সালে বাংলাদেশ যুব ও ক্রাড়ী মন্ত্রনালয় থেকে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ যুবক হিসেবে জাতীয় যুব পুরস্কারে ভূষিত হন। তাছাড়া তিনি ২০১৩ইং সালে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১৩ রংপুরে কর্মরত থাকা কালে অসামান্য অবদানের জন্য তিনি র‌্যাবের বর্ষসেরা হিসাবে পুরষ্কৃত হন এবং ২০১৫ইং সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে পুলিশ বাহিনীর শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইতে রাষ্ট্রপতি পুলিশ পদক (সাহসিকতা) অর্জন করেন। তাছাড়া তিনি রাঙ্গামাটি জেলা পুলিশের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে পুরষ্কৃত হয়েছেন।এ পুলিশ কর্মকর্তার বদলীর সংবাদে লংগদু প্রেস ক্লাব, লংগদুৃ বাজার ব্যবসায়িক সমিতি নেত্রীবৃন্দ এবং সর্বস্তরের মানুষ দুঃখ প্রকাশ করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)