বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » শ্রেনিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা
শ্রেনিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা
ঝিনাইদহ প্রতিনিধি :: দেয়ালে ব্লাকবোর্ড, বসার জন্য বেঞ্চ, মাথার উপর ফ্যান কিংবা সুন্দর পরিপাটি বিল্ডিং এসবের কিছুই নেই এসব কোমলমতি শিশুদের। শ্রেনিকক্ষের অভাবে খোলা আকাশের নিচে মাটিতে মাদুর বিছিয়ে এভাবেই ক্লাস করতে দেখা গেল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। এসব প্রতিকূলতার পরেও শিশুদের পড়ালেখায় আগ্রহ অবাক করার মতো। স্কুলে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে পরিত্যাক্ত একটি টিনের ঘর। সেখানেই নেই কোনও বেঞ্চ। পাশে একটি বিল্ডিং আছে যেখানে তিনটি রুমে ক্লাস নেয়া হয়। তাই এসব শিশুরা মাটিতে বসেই ক্লাস করছে প্রতিদিন। স্কুলের প্রধান শিক্ষক কাজী রোকসানা বলেন, সরকার প্রাক-প্রাথমিকের উপর গুরুত্ব দিয়েছে, পাশাপাশি ৫ম শ্রেনীর সমাপনি পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোচিং ক্লাস করানোর কারণে বেশী সমস্যা হচ্ছে। আমাদের নতুন একটি ভবন হলে এই সংকট দূর হয়ে যেত। এ ছাড়া স্কুলে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীর জন্য তিনটি ক্লাসরুম আসলেই অপ্রতুল। এছাড়া জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে আশেপাশের তিনটি গ্রামের জনসাধারনণ এখানে ভোটাধিকার প্রয়োগ করে থাকে। তখন ভোট গ্রহণে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষের। কোমলমতি এসব শিশুদের পড়াশুনার জন্য পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা