শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » শান্তিচুক্তি বাস্তবায়ন করতে পুরোদমে কাজ চলছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » শান্তিচুক্তি বাস্তবায়ন করতে পুরোদমে কাজ চলছে
বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শান্তিচুক্তি বাস্তবায়ন করতে পুরোদমে কাজ চলছে

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তির প্রবাহ, সম্প্রীতির বন্ধন আর উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিত হয়েছে মন্তব্য করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়নের পথে অনেক সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। পাহাড়ে সেনাবাহিনী-বিজিবি আর্তমানবতার সেবায় কাজ করছে। পাহাড়ের শান্তির অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ। কেউ যদি এ পাহাড়কে নিয়ে ভিন্ন কোন স্বপ্ন দেখেন, তবে তারা ভুল করছেন। কারণ সে স্বপ্ন কোনদিন পুরন হবার নয়। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে খাগড়াছড়ির ৪০, বর্ডার গার্ড ব্যাটালিয়ন -পলাশপুর জোন আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গুইমারা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্পের ভুমি দখল করে রাতের আঁদারে ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পাহাড়ের এক ইঞ্চি জমি কাউকে দখল নিতে দেবনা। তিনি বলেন, সরকার শান্তিচুক্তি বাস্তবায়ন করতে চায়। শান্তিচুক্তি বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে। চাকুরী ও ব্যাবসা বানিজ্যে পাহাড়ী ভাইবোনদের জন্য সমসুবিধা নিশ্চিত করেছে সরকার।
উন্নয়ন আর শান্তির অবস্থান পাশাপাশি অবস্থান করছে উল্লেখ করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেছেন, শান্তি না থাকলে উন্নয়ন হবেনা। উন্নয়ন না হলে আমরা পিছিয়ে যাবো। সরকার ও সরকারী কাজে নিয়োজিতদের সহযোগিতা করতে হবে। নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ মহল পাহাড়ের পরিস্থিতিকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। আমরা তা হতে দিতে পারিনা। শক্ত হাতে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। সন্ত্রাসের পথ থেকে স্ব-স্ব সন্তানকে ফিরিয়ে আনার আহবান জানিয়ে তিনি বলেন, আমি তাদের দায়িত্ব নেব। তাদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
আমাদের সন্তানরা মাদকে জড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে মাদক থেকে ফিরিয়ে আনুন। সামাজিকভাবে মাদকের অপব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য সামাজিক ও প্রাতিষ্ঠানিক কর্মসুচী গ্রহনেরও আহবান জানান তিনি।
পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল্লাহ মিরাজুল ইসলাম, গুইমারা রিজিয়নের জেটুআই মেজর মো: মঈনুল আলম, পলাশপুর জোনের উপ-অধিনায়ক মেজর মকদুমুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. খাইরুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন, মাটিরাঙ্গা ফরেষ্ট রেঞ্জার মো. জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, গোমতি ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, আমতলী ইউপি চেয়ারম্যান মো: আব্দুল গনি, বড়নাল ইউপি চেয়ারম্যান মো: আলী আকবর ও বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারী ও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। দীর্ঘ মতবিনিময় সভা শেষে পলাশপুর জোনের আওতাধীন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার অংশ হিসেবে অনুদান ও কয়েকজন মেধাবী শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)