শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র হলেন আকবর হোসেন চৌধুরী
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র হলেন আকবর হোসেন চৌধুরী
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি পৌরসভা নির্বাচনে নব নির্বাচিত মেয়র হলেন আকবর হোসেন চৌধুরী

---
ষ্টাফ রিপোর্টার:: কনকনে শীত উপেক্ষা করে সকাল ৮ টা থেকে উত্‍সাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটাররা ভোট প্রদান শুরু করেন৷ রাঙামাটি পৌরসভা নির্বাচনের দৃশ্যপট পাল্টে যায় বেলা বাড়ার সাথে সাথে৷ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম, সিএইচটি মিডিয়া টিভি ডটকম, পার্লামেন্ট প্রতিদিন,ও অনাবিল সংবাদের পর্যবেৰণ দল ২৮ টির মধ্যে ২০ টি কেন্দ্র পর্যবেৰণ করে এবং প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রদত্ত তথ্যমতে এবার রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৬৪% ভোট পরেছে৷ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পৌর এলাকায় ঘুরে ব্যাপক হারে জাল ভোট দিতে দেখা গেছে৷ লক্ষণীয় ছিল একটি দলের মেয়র পদপ্রার্থীর ছবি সংবলিত কার্ড গলায় ঝুলিয়ে বহিরাগতরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান করে কেন্দ্র দখল করে রাখতে সচেষ্ট ছিল৷পৌর এলাকায় র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর টহল দিতে দেখা গেছে৷ প্রতিটি কেন্দ্রের বিপরীতে কমবেশী ষ্ট্যাকিং ফোর্স হিসেবে পুলিশ ও বিজিকিকে রাখা হয়েছিল৷এসময় নির্বাচন কমিশনের ভ্রাম্যমান আদালত রাঙামাটি সরকারী বালিকা বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনীবিধি লঙ্গনের কারণে একজনকে ২ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে৷ ২৮ টি কেন্দ্রের মধ্যে আল ফেসানী, কাঠাল তলী, দক্ষিণ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় (এডিসি হিল), আব্দুল আলী একাডেমী, রাঙামাটি সিনিয়র মাদ্রাসা ও ওয়াপদা রেষ্ট হাউস কেন্দ্রে জাল ভোটকে কেন্দ্র করে আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী আকবর হোসেন চৌধুরীর সমর্থক, বিএনপি’র মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম চেীধুরীর সমর্থক ও পিসিজেএসএস সমর্থীত স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী গঙ্গা মানিক চাকমার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়৷ আইন শৃংখলা বাহিনী পরবর্তী কেন্দ্রগুলির শৃংখলা নিয়ন্ত্রনে আনেন৷ বিএনপি’র মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম চেীধুরী ভোট গ্রহণের শেষ সময়ে নির্বাচনী কেন্দ্রে পরিদর্শনে গেলে মুন্সী আব্দুর রউফ কেন্দ্রের বিজিবি ক্যাম্প কাছাকাছি এলাকায় আওয়ামীলীগের প্রার্থীর সমর্থকরা সাইফুল ইসলাম চেীধুরীর উপর হামলা চালায়, এতে বিএনপি’র মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী মারাত্মকভাবে আহত হন,তাকে চিকিত্‍সার জন্য রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ ভোট কারচুপি, জালভোট প্রদান বিষয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন রিটার্নিং অফিসার মোসত্মফা জামানের কাছে জানান জেলা বিএনপি’র সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু৷
এদিকে পিসিজেএসএস সমর্থীত স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী গঙ্গা মানিক চাকমা (নারিকেল গাছ) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাচনী নিয়ন্ত্রন কক্ষ থেকে ভোট গণনা চলাকালীন সময়ে বেরিয়ে যান এবং স্থানীয় প্রশাসন ও সরকার দলীয় প্রার্থীর বিরম্নদ্ধে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জালভোট প্রদান, ব্যাপক ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, কর্মীদের উপর হামলা ইত্যাদি নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কার্যকলাপের মধ্যে দিয়ে অনুষ্ঠিত রাঙামাটি পৌরসভা নির্বাচনী ফলাফল প্রত্যাখান করেন৷ তাদের এসব অভিযোগ ভিত্তিহীন ও জনসমর্থন নৌকার পৰে থাকায় ঈর্ষান্বিত হয়ে কেবল মাত্র অপপ্রচার বলে দাবি করেন বাংলাদেশ আওয়মীলীগের মেয়র পদপ্রার্থী ও নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী৷
রাঙামাটি পৌরসভা নির্বাচন-২০১৫ প্রত্যৰ ভোটে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা), সাধারন আসন কাউন্সিলর ১ নং ওয়ার্ডে মোঃ হেলাল উদ্দিন (উটপাখি), ২ নং ওয়ার্ডে মোঃ করিম আকবর (টেবিল ল্যাম্প), ৩ নং ওয়ার্ডে পুলক দে (বস্ন্যাক বোর্ড), ৪ নং ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান বাবু (টেবিল ল্যাম্প), ৫ নং ওয়ার্ডে বাচিং মারমা (পানির বোতল), ৬ নং ওয়ার্ডে রবি মোহন চাকমা (ঢেরশ), ৭ নং ওয়ার্ডে মোঃ জামাল উদ্দিন (গাজর), ৮ নং ওয়ার্ডে কালায়ন চাকমা (উটপাখি), ৯ নং ওয়ার্ডে মোঃ বিলস্নাল হোসেন (পাঞ্জাবী), সংরক্ষিত আসনে ১ (১,২,৩) নং ওয়ার্ডে রুপসী দাশ গুপ্ত (কাঁচি), ২ (৪,৫,৬) নং ওয়ার্ডে সোমা বেগম পূর্ণিমা (পুতুল), এবং ৩ (৭,৮,৯) নং ওয়ার্ডে জুবাইতুন নাহার (আঙ্গুর) কে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোস্তফা জামান৷ এসময় রাঙমাটি জেলা প্রশাসক সামশুল আরেফিন, সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্ধবতন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার শাহাদাৎ হেসেন,মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থীদের প্রতিনিধিরা, স্থানীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)