শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » পতাকার ফেরিওয়ালা বকুল মিয়া
পতাকার ফেরিওয়ালা বকুল মিয়া
বিশ্বনাথ প্রতিনিধি :: বকুল মিয়ার (৩৫) বাড়ি মাদারীপুরে। পেশায় দিনমজুর। বর্তমানে বসবাস করছেন সিলেট শহরের পরিবারের সঙ্গে। বিজয়ের মাস এলেই নতুন স্বপ্ন দেখেন তিনি। তাই দিনমজুরের কাজ ছেড়ে বেরিয়ে আসেন ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা হাতে।
পতাকা তুলে দেন স্বাধীন দেশের নতুন প্রজন্মের হাতে হাতে। বছরের ফেব্রুয়ারি, মার্চ ও ডিসেম্বর মাসে ফেরি করে জাতীয় পতাকা বিক্রি করা তাঁর পেশা। সারা দিন পায়ে হেঁটে শহর ও উপজেলা এলাকায় পতাকা বিক্রি করেন তিনি।
আজ শনিবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্বনাথ উপজেলা সদরের বাসিয়া ব্রিজের সামনে কথা হয় পতাকা হাতে বকুল মিয়ার সঙ্গে। তিনি জানান, কয়েক বছর ধরে তিনি এ পেশায় জড়িত। বর্তমানে দিনমজুরের কাজ করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। এ বছরও ১ ডিসেম্বর থেকে তিনি বিক্রি শুরু করেছেন পতাকা, চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
তবে এ বছর একাদশ জাতীয় সংসদ নির্বাচনী মাস হওয়ায় ক্রেতার সংখ্যা অনেক কম। তারপরও কিছু কিছু ক্রেতা পাওয়া যাচ্ছে। সংসারে পাঁচজনের খাবারের খরচও তাঁকে উপার্জন করতে হয়। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে পতাকা হাতে তাঁর বিশ্বনাথে আসা। অধিকাংশ পতাকা নতুন প্রজন্মের ছেলে মেয়ে ও গাড়িতে বিক্রি করে উপার্জিত টাকা নিয়ে বাসায় ফিরে যাবেন। সেই টাকা সংসারে খরচ করবেন বলে জানান তিনি।
বকুল মিয়া সাংবাদিক কে জানান, প্রাণের পতাকা কাঁধে নিয়ে সিলেট শহরসহ বিভিন্ন উপজেলা ঘুরে বাসায় ফিরে যাবেন। আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে তিনি আবার তার আগের কাজে নেমে পড়বেন। ভাষার মাস ফেব্রুয়ারি, স্বাধীনতার মাস মার্চ আসলেই বেরিয়ে পড়বেন আবার পতাকা হাতে পথে প্রান্তের।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা