শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভীড়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভীড়
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভীড়

---বান্দরবান প্রতিনিধি :: আজ  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাহাড় কন্যা বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট গুলুতে পর্যটকদের উপচে পড়া ভীড় দেখা গেছে। রবিবার (১৬ ডিসেম্বর) সকলে শহরের হোটেল মোটেল গেষ্ট হাউজ গুলোতে ঘুরে দেখা গেছে কোথাও একটি রুমও খালি নেই। হোটেলের ম্যানেজাররা পর্যটকদের রুম দিতে হিমশিম খাচ্ছেন। বেশীরভাগ পর্যটকরা আগেই থেকেই ফোনের মাধ্যমে রুম বুকিং করে রেখেছেন। তাই নতুন পর্যটকদের রুম দিতে পারছে না বলে জানান হোটেল ব্যবসায়ীরা। প্রতি বছর শীতের মৌসুমের শুরু থেকেই পর্যটকের আগমন ঘটে এ পাহড়ি কন্যা পর্যটন নগরী বান্দরবানে। কিন্তু এবার একাদশ সংসদ নির্বাচনের কারনে প্রথমে তেমন একটা পর্যটকের আগমন না ঘটলেও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। একসাথে এতো পর্যটক আসায় তাদের রুম দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল মোটেল গেষ্ট হাউজ ব্যবসায়ীরা। শহরের কয়েকটি হোটেলে রুম না পেয়ে পর্যটকরা অন্যত্র চলে যেতে দেখা গেছে।
শহরের হোটেল হিলভিউর (জিএম) সুলতান মাহমুদ নাফিজ বলেন, বিজয় দিবস উপলেক্ষে ভ্রমন পিপাসুরা ছুটে এসেছেন বান্দরবানের পাহাড়ের সৌন্দর্য্য দেখতে। কিন্তু অনেকে আগে থেকে অধিকাংশ পর্যটক রুম বুকিং দিয়ে রেখেছেন। রুম বুকিং ছাড়া নতুন করে যারা এসেছেন তাদেরকে রুম দিতে পারছি না বলে দু:খ প্রকাশ করছি।
রবিবার দুপুরে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভীড়। এদিকে সেনাবাহিনীর পরিচালিত নীলগিরি, জেলা প্রশাসন পরিচালিত মেঘলা, নীলাচল এবং স্বর্ণ মন্দির সব জায়গা এখন পর্যটকদের পদচারনায় মুখর। শিশু বৃদ্ধ যুবক যুবতিরা তাদের প্রিয়জনদের নিয়ে চাঁদের গাড়ীতে করে ঘুরে বেড়াচ্ছে দর্শনীয় বিভিন্ন স্থান গুলোতে। বান্দরবানের নির্বাচনের আমেজ অন্যদিকে পর্যটকদের ভীড় দুইটি মিলে বান্দরবান শহর কোলাহলের নগরীতে পরিনত হয়েছে। তবে অনেকদিন পর এতো পর্যটকের আগমন ঘটায় খুশি হোটেল-মোটেল, রেষ্টুরেন্ট ও পরিবহন সেক্টরের মালিকরা। বান্দরবানের মাইক্রো সমিতির সভাপতি হারুনুর রশিদ বলেন, পর্যটকদের জন্য আমাদের প্রায় ৪০০ চাঁদের গাড়ী রয়েছে। এতো বেশী পরিমান পর্যটক এসেছে এতো গুলি গাড়ী দিয়েও আমরা সার্ভিস দিতে পারছি না। এদিকে পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সে লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলায় আগামী ২০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত বিদেশী পর্যটকদের পার্বত্য জেলা বান্দরবানে ভ্রমণ বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ট ভাবে পরিচালনা ও নির্বাচন চলাকালিন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদেশী নাগরিকদের ভ্রমন বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
গত রবিবার ১০ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় রিটানিং অফিসার এই তথ্য জানিয়েছিলেন। এসময় আইনশৃংখলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও বান্দরবানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওই সময় রিটানিং কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিদেশী নাগরিকদের ভ্রমনের সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয় প্রশাসনকে। নির্বাচন চলাকালীন সময় এটি কঠিন হয়ে পড়বে। এছাড়া অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকাও রয়েছে। এ কারনে আগামী ১৭ দিন কোন বিদেশী নাগরিক বান্দরবানে ভ্রমন করতে পারবেন না বলেন তিনি। আগমী ৬ জানুয়ারীর পর আগের নিয়মেই তারা এলাকা ভ্রমণ করতে পারবেন।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচনী ডিউটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্থ সময় পার করছে তবুও পাবর্ত্য জেলা বান্দরবান যেহেতু পর্যটন নগরী তাই প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসে তাদের কথা মাথায় রেখে টুরিষ্ট পুলিশের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে সাদা পোষাকধারী পুলিশও দায়িত্ব পালন করছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান

আর্কাইভ