শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » খেলা » মহালছড়িতে প্রীতি ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরন
প্রথম পাতা » খেলা » মহালছড়িতে প্রীতি ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরন
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে প্রীতি ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরন

---মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় মহালছড়ি আর্মি জোন এবং মহালছড়ি উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তির ২১ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল টূর্ণামেন্ট-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
১৬ ডিসেম্বর আজ রবিবার বিকাল ৩টার সময় মহালছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যলয়ের খেলার মাঠে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মাইসছড়ি সদর ইউপি চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি জোনের জোন উপ অধিনায়ক মেজর আতিকুল হক, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
প্রীতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় যে দুইটি দল অংশ গ্রহন করেছে, মহালছড়ি ইউনিয়ন একাদশ বনাম মাইসছড়ি ইউনিয়ন একাদশ। খেলার চুড়ান্ত পর্যায়ে ৪-০ গোলে মাইসছড়ি একাদশকে হারিয়ে মহালছড়ি ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরনকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধূলা মানুষের সম্প্রীতি ও বন্ধুত্ব বাড়ায়। খেলাধূলা মানুষকে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে রাখে। এলাকায় শান্তি ও সম্প্রীতি স্থিতিশীল রাখার অংশ হিসেবে এ প্রীতিফুটবল টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ২১তম শান্তিচুক্তি বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মহালছড়ি জোন ও মহালছড়ি উপজেলা পরিষদ এর আয়োজনে এ প্রীতি ফুটবল টূর্ণামেন্টে উপজেলার চারটি ইউনিয়নের মোট চারটি দল অংশগ্রহন করে এবং সর্বশেষ মহালছড়ি সদর ইউনিয়ন একাদশ ও মাইসছড়ি ইউনিয়ন একাদশ চুড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।





আর্কাইভ