শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » নাব্যতা সংকটে কর্মহীন প্রায় ১০ হাজার জেলে
প্রথম পাতা » গাইবান্ধা » নাব্যতা সংকটে কর্মহীন প্রায় ১০ হাজার জেলে
বুধবার ● ৯ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাব্যতা সংকটে কর্মহীন প্রায় ১০ হাজার জেলে

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি শুকিয়ে গেছে। কিছু কিছু জায়গায় পানি থাকলেও মাছের দেখা মিলছেনা। নদীতে মাছ না পাওয়ার কারনে গাইবান্ধা জেলার প্রায় ১০ হাজার জেলে পরিবার কর্মহীন হয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন।
গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, সাঘাটা, সাদুল্যাপুর, পলাশবাড়ি ও ফুলছড়ি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া শুকিয়ে নদীর বুকে জেগে উঠেছে বালুচর। বর্ষায় কানায়-কানায় পূর্ণ থাকলে এখন চারিদিকে ধূ ধূ বালুচর। ফলে নদীতে নেই পানি। কোথাও কোথাও পানি থাকলেও জাল টানলেও মাছ পাওয়া যায় না। এমনিতেই নদীতে মাছ কমে গেছে। তার উপর নদীর পানি শুকিয়ে যাওয়ায় জেলেরা হতাশ। বছরের এই কয়েক মাস নদী নির্ভর এসব জেলে পরিবারের জীবন কাটে অনাহারে অর্ধাহারে। তার উপর চাপে ঋণের বোঝা। পরিবারের খাবার সংস্থান করতে না পেরে পুর্ব পুরুষের পেশা ছেড়ে তারা এখন অন্য পেশায় চলে যাচ্ছেন।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের জেলে পল্লীর সুকুমার দাস (৪৫) বলেন, এখন নদীতে পানি শুকিয়ে গেছে এখন আর আগের মতো মাছ ধরতে পারি না, সে জন্য এই পেশা ছেড়ে ঢাকা গিয়ে হয়তো অন্য কাজ করে জীবন বাচাঁতে হবে। গজারিয়া ইউনিয়নের জেলে সজিব দাস (৪৮) বলেন, নদীর পানি শুকিয়ে গেলেও নদীর একেকটি জায়গায় গভীর খাদের সৃষ্টি হয়ে সেখানে পানি জমে থাকে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা গাছের ডালপালা ফেলে সেই জায়গা দখলে নিয়ে নেওয়ায় জেলেরা মাছ ধরতে পারছে না। সরকারিভাবে সাহায্য সহযোগিতার দরকার বলে জানান তিনি।
এ বিষয়ে গাইবান্ধা জেলা মৎস্য কর্মকতা মো. আব্দুদ দাইয়ান জানান, আসলে নদ-নদী বেষ্টিত এলাকা গাইবান্ধা জেলা। এ জেলায় ১৮ হাজার ৫৯৯জন জেলে ইতোমধ্যে সরকারিভাবে নিবন্ধন করা হয়েছে। এসব জেলের নিজস্ব কোন পরিচয় ছিল না। কিন্তু এখন সরকারীভাবে তাদের স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। খালবিল ও নদী শুকিয়ে যাওয়ায় জেলেরা বেকার হয়েছে। তারা নিজের পেশার পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তবে আগামীদিনে সরকারী সুযোগ সুবিধা পেতে পারেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)