বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ
ময়মনসিংহ নগরীর বিভিন্ন স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।
গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) বলাশপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ময়মনসিংহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মানের জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান। তার আগে গতকাল সোমবার নগরীর মালগুদাম ও পাটগুদাম ব্রীজমোড়ের অধৈস্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন (উপ-সচিব) জানান, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক টিটু’র নির্দেশে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে অবৈধ স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান শুরু হয়।
নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকায় ও স্টেশন রোডের মালগুদাম এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৩৯টি দোকানপাট, অবৈধ পাবলিক টয়লেট, ড্রেনেজ ব্যবসা বন্ধ করে বিভিন্ন অবৈধ স্থাপনা বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এতে কর্পোরেশনের জায়গা দখলমুক্ত হয়। অভিযানে সহযোগিতা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, সচিব আব্দুল হালিম, সহকারী প্রকৌশলী জহুরুল হক, উপ-সহকারী প্রকৌশলী আজহারুল ইসলাম ও স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার প্রমূখ।
অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন দোকানপাটসহ সিটি কর্পোরেশনের উদ্যোগে অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন আরও জানান।
ময়মনসিংহ সিটি প্রশাসক ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘অবৈধ দখলদার যতবড় শক্তিশালীই হোক কোনো ছাড় দেয়া হবে না। আধুনিক ও পরিকল্পিতভাবে নগরী গড়তে উচ্ছেদ অভিযান খুবই জরুরী।’





পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন