শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিরল রোগ আক্রান্ত বেদানা : বিত্তবানদের সহযোগিতা চান
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিরল রোগ আক্রান্ত বেদানা : বিত্তবানদের সহযোগিতা চান
বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিরল রোগ আক্রান্ত বেদানা : বিত্তবানদের সহযোগিতা চান

---বিশ্বনাথ প্রতিনিধি :: নিজ গ্রামসহ আশপাশ গ্রামের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন ২৫ বছর বয়সী বেদানা বেগম। কিন্তু গত ৬মাস ধরে বিরল রোগ আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে তাকে। বেদানা সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের অসহায় জমির আলী ও সিতারা বেগম দম্পতির বড় মেয়ে।

তার রোগের ধরণ এমনই যে, তার বাম হাত বিশাল আকৃতির হয়ে গেছে এবং মাঝে মাঝে রক্তও বেরুচ্ছে। অভাবের সংসারে তার দিনমজুর সত্তরোর্ধ পিতা জমির আলীও বয়সের ভারে ক্লান্ত। ৫০ বছর বয়স্ক মা সিতারা বেগমও অজ্ঞাত রোগে আক্রান্ত। কিন্তু নিজে আক্রান্ত হলেও তার চিন্তা মেয়েকে বাঁচানো যাবে তো!। কারণ চিকিৎসকরা জানিয়েছেন ৫ থেকে ৬ লাখ টাকা ছাড়া তাকে সুস্থ করা যাবেনা। কিন্তু নুন আনতে যাদের পানতা ফুরোয় তারা এত টাকা পাবে কোথায়?

সরেজমিনে তাদের বাড়িতে গেলে হাউমাউ করে কেঁদে উঠা সিতারা বেগম এ প্রতিবেদককে জানান, রোগের কারণে মেয়েটিকে বিয়ে দিতে পারছেন না। ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে বেদানা সবার বড়। বেদানার বাম হাতে ছোটবেলায় থাকা কালো জটটি ছোট থাকলেও ৬/৭মাস আগে হঠাৎ বড় হয়ে যায়। পেটে বিষণ ব্যথা হওয়ায় সে আর বাড়ি বাড়ি কাজ করতে পারেনা।

গত শুক্রবার স্থানীয় পনাউল্লাহ বাজারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মইনুল ইসলাম ডালিমের শরণাপন্ন হন তারা। চিকিৎসক ডালিম তাদের জানান, বিরল রোগে আক্রান্ত বেদানার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ছাড়া এ রোগের চিকিৎসাও নেই। তাই প্রথমত ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে সেখানে গিয়ে ভর্তি হওয়ার পরামর্শও দেন তিনি।

এদিকে টাকার পরিমান বেশি হওয়ায় গত মঙ্গলবার মেয়েকে নিয়ে পাশের বাড়ির ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের কাছে যান সিতারা। প্রয়োজনে দেশি-বিদেশীসহ সকল বিত্তবানদের সহযোগিতায় মেয়েটির চিকিৎসা করানোর আশ্বাস দিয়ে রাতেই তিনি ইউনিয়ন পরিষদের ফেসবুক পেজে সাহায্য চেয়ে ছবি পোষ্ট করেন তিনি।

দেশি-বিদেশী বিত্তবানদের সহযোগিতা চেয়ে ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, মেয়েটিকে বাঁচাতে পূবালী ব্যাংক বিশ্বনাথ শাখাস্থ তার নিজের সেভিং একাউন্ট নাম্বার ১০৪০১০১০৭৫২১০ এবং রকেট নাম্বার ০১৬১১০৪২৮২৮ সহায়তা প্রদানের অনুরোধ করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)