শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » জেএমবি’র নারী সদস্যসহ ময়মনসিংহে ৪ জঙ্গি গ্রেফতারের
প্রথম পাতা » প্রধান সংবাদ » জেএমবি’র নারী সদস্যসহ ময়মনসিংহে ৪ জঙ্গি গ্রেফতারের
বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেএমবি’র নারী সদস্যসহ ময়মনসিংহে ৪ জঙ্গি গ্রেফতারের

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক নারী সদস্যসহ ৪ ‘জঙ্গি’ গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- সিয়াম আল মাহমুদ (১৯), নাসরিন আক্তার ওরফে যোয়াইরা (২১), শাহীন ইসলাম ওরফে মাহবুব ইসলাম (২২) ও শাখাওয়াত করিম (৩৬)।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ময়মনসিংহের র‌্যাব-১৪ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ অধিনায়ক ইফতেখার উদ্দিন জানান, গ্রেফতাররা সবাই জেএমবি’র সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানায়। টেলিগ্রাম, থ্রিমা ও ফেসবুকের মাধ্যমে এরা একে অপরের সঙ্গে পরিচিত হয়।

টেলিগ্রামে পরিচয় হয়ে সিয়াম ময়মনসিংহ, যোয়াইরা সিলেট, শাখাওয়াত ঢাকা এবং শাহীন চুয়াডাঙ্গা থেকে হিজরতের উদ্দেশ্যে ঢাকার কমলাপুরে এসে মিলিত হয়। পরে তারা কলমাপুর থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ রেলস্টেশনে এসে নামে। কিন্তু আগে থেকে নজরে রাখা র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ট্রেন থেকে নামার পরপরই তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হছে বলে র‌্যাব জানায়।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ সদরের চকছত্রপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিয়াম আল মাহমুদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত নভেম্বর মাসে বাড়ি থেকে নিখোঁজ হন। সেসময় তার মা আঞ্জুমানারা বেগম সন্তান নিখোঁজ বলে র‌্যাবের কাছে একটি অভিযোগ দায়ের করেন। সিয়াম আল মাহমুদ এর সাথে ফেসবুকে নাসরিন আক্তার ওরফে যোয়াইরা’র পরিচয় হয়।

শাহীন ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিশ্চিন্দিপুর গ্রামের রায়হান মন্ডলের ছেলে। দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে বাবার সঙ্গে কৃষি কাজ করতেন। তিনি ফেসবুক পেজে ইসলামিক পোস্ট পড়তেন। সেখানেই ‘ভাবুক মানুষ ভাবুক’ নামে একটি ফেসবুক আইডি’র সঙ্গে পরিচয়ের পর একটি টেলিগ্রাম আইডিও খোলেন তিনি। এভাবেই জিহাদ ও হিজরতের প্রতি অনুপ্রাণিত হয়ে জেএমবি’তে যোগ দেন।

এছাড়া নাসরিন আক্তার ওরফে যোয়াইরা সিলেটের আব্দুর রহমানের মেয়ে। তিনি ফেসবুকের মাধ্যমে জঙ্গিবাদে অনুপ্রাণিত হন।

শাখাওয়াত করিম সীতাকুন্ডের দারুগাহাটের মৃত খায়রুল ইসলামের ছেলে। ফেসবুকের মাধ্যমে গ্রেফতারকৃত বাকিদের সঙ্গে পরিচয় হয় তার। ২০১৬ সালে বাহরাইন থেকে জেল খেটে গত কোরবানি ঈদে দেশে ফিরেছেন তিনি।

উল্লেখ্য, ময়মনসিংহের সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে গতকাল বুধবার রাত ৮ টা ১০ মিনিটে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক নারী ও তিন পুরুষকে আটক করা হয়েছে বলে জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এসময় বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪’র এএসপি তৌফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিক জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে ময়মনসিংহ ও জামালপুর হয়ে ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা। জামালপুরগামী কমিউটার ট্রেনে করে তারা রাতে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে নামে। নামার সাথে সাথেই গতকাল বুধবার রাত ৮ টা ১০ মিনিটে বিদ্যাগঞ্জ রেল স্টেশন থেকে ময়মনসিংহের র‌্যাব-১৪ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম এবং র‌্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলী সাদিকের নেতৃত্বে যৌথ দল তাঁদের আটক করে। এসময় তাদের ব্যাগ তল্লাশী চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার করে র‌্যাব।

এসময় তিনি আরো জানান, দীর্ঘদিন ধরেই অনলাইনে তাদের নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও তাদের মোবাইল ফোন ট্রেকিং করা হচ্ছিল। ফলে র‌্যাব সদস্যরা সেখানে ওত পেতে ছিলেন। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও এব্যাপারে এখনো কিছু বলছে না। তবে এ বিষয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ওই সময়ই জানিয়েছিলেন এএসপি তৌফিকুল আলম।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)